Tuesday, June 16, 2026

আজই মুক্তি পাচ্ছে ‘দিল বেচারা’, আর কয়েক ঘণ্টা পরই শেষবারের মত পর্দায় সুশান্ত সিং রাজপুত

Date:

Share post:

আজ শুক্রবার ২৪ জুলাই মুক্তি পাচ্ছে সুশান্ত সিং রাজপুত এর শেষ অভিনীত ছবি ‘দিল বেচারা’। সন্ধে সাড়ে সাতটায় ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে ছবিটি। এই ছবির হাত ধরেই বলিউডে নায়িকা হিসেবে পা রাখতে চলেছেন নবাগতা সঞ্জনা সাংঘি । তারই সঙ্গে পরিচালক হিসেবে হাতেখড়ি হচ্ছে কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার । তাঁর অন্যান্য ছবির মতো এবারও নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন সুশান্ত। অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন কবে মুক্তি পাবে দিল বেচারা। কিন্তু শেষ পর্যন্ত আর নিজের চোখে দেখে যেতে পারলেন না ছবির মুক্তি। এই দিনটিতে তাঁর অভাববোধ করছেন বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রীই। নিজেকে ধরে রাখতে পারেননি প্রবীণ অভিনেতা অনুপম খের। আবেগঘন একটি পোস্ট করেন তিনি।

শুক্রবার সকালে সুশান্তের উদ্দেশে তিনি একটি ট্যুইট করেন। লেখেন, ” প্রিয় সুশান্ত সিং রাজপুত! আজ তোমার ছবি দিল বেচারা মুক্তি পাবে। তুমি আমাদের সঙ্গে এই দুনিয়ায় আর নেই। এর দুঃখ সারা জীবন থাকবে আমাদের। কিন্তু তোমার এই ছবি আমরা সবাই মনের চোখ দিয়ে দেখব। আর সব চোখ দিয়ে ঝরে পড়বে জল। আমরা তোমাকে খুব মিস করি। ভালোবাসা নিও…”

 

উল্লেখ্য,এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল মে মাসের ৮ তারিখ ৷ তবে লকডাউনের কারণে ছবির মুক্তি বড়পর্দায় না হয়ে ২৪ জুলাই হটস্টার-ডিজনিতেই মুক্তি পেতে চলেছে ৷

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...