Saturday, June 13, 2026

মেডিক্যালে ১৭টি ভেন্টিলেটর মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে!

Date:

Share post:

শঙ্কাজনক করোনা রোগীদের জন্য অত্যাবশ্যক ভেন্টিলেটর। রোগীরা শুধু বেড পেতে হন্যে হয়ে ঘুরছেন তাই নয়, ভেন্টিলেটরযুক্ত বেড পাওয়া লটারি পাওয়ার মতো। আর সেই দামী ভেন্টিলেটর কিনা অযত্নে পড়ে রয়েছে কলকাতা মেডিক্যালে!

করোনা আবহে কলকাতা মেডিক্যাল কোভিড হাসপাতালে পরিণত হয়েছে। বেড ৫০০। তারমধ্যে ভেন্টিলেটর যুক্ত বেড ৩২টি। একটি জায়গায় ১৪টি, আর একটি জায়গায় ১৮টি। আর মেডিক্যালের এক তলার মেঝেতে পড়ে রয়েছে ১৭টি ভেন্টিলেটর। লাগানোই হচ্ছে না!

কেন?

টেকনিসিয়ান্সরা মেশিন লাগাতে নারাজ। কারণ, তাঁদের কোভিড রোগীদের উপস্থিতিতে এই মেশিন লাগাতে হবে। সংক্রমণের ভয়ে তাঁরা লাগাচ্ছেন না। স্বাস্থ্য দফতর বিলক্ষণ জানে পরিস্থিতি। কিন্তু তাঁরাও নিরুত্তাপ। পড়ে পড়ে নষ্ট হওয়ার মুখে মেশিনগুলি। আর মানুষ চিকিৎসার জন্য বা ভেন্টিলেটরযুক্ত বেড পেতে সরকারি থেকে বসরকারি হাসপাতালে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন। কর্তাদের ঘুম কবে ভাঙবে?

Related articles

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...