Tuesday, April 7, 2026

মাদার অফ অল ব্যাটল: সেপ্টেম্বরে মেসি VS নেইমার! ফের দ্বৈরথে ব্রাজিল-আর্জেন্টিনা?

Date:

Share post:

ব্রাজিল VS আর্জেন্টিনা মানেই ফুটবলে “মাদার অফ অল ব্যাটল”। দুনিয়াজুড়ে করোনা আবহের মধ্যেই ২০২২ কাতার বিশ্বকাপের জন্য লাতিন আমেরিকা জোনের বাছাই শুরুর আগে ফুটবলপ্রেমীরা দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিলের দ্বৈরথ উপভোগের সুযোগ পেতে পারেন। ফুটবলের এই দুই মহাশক্তিধর দেশ আগামী সেপ্টেম্বরে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হতে পারে বলে জানা গিয়েছে। আর যদি শেষ পর্যন্ত সেটা হয়, তাহলে ফের মেসি-নেইমার দ্বৈরথ দেখার সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা।

করোনা ভাইরাসের দাপটে স্থগিত হয়ে যাওয়া লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই ৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা। আর তার আগেই টেম্পো তোলার জন্য ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে।

যদিও ম্যাচটির দিনক্ষণ, ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। তবে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা নয়, এএফএ চাইছে ইউরোপে ম্যাচটি আয়োজনের। গ্যালারিতে কিছু সংখ্যক দর্শক রাখারও ভাবনা-চিন্তা করছে তারা।

উল্লেখ্য, গত নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে শেষ কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচটি ২-২ ড্র হয়। বিশ্বকাপ বাছাইয়ের আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি চেয়েছিলেন দুটি প্রীতি ম্যাচ খেলে নিজেদের পরখ করে নিতে।

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...