Saturday, April 18, 2026

”পাঁপড় খাও, করোনা ভাগাও!” মহামারি মোকাবিলায় নিদান বিজেপি নেতার

Date:

Share post:

‘‘পাঁপড় খাও, করোনা ভাগাও!” মহামারি নিয়ে ফের নতুন স্লোগান ও টোটকা। না, কোনও বিজ্ঞাপনী চমক নয়। সম্প্রতি, ট্যুইটারে একটি ভিডিও পোস্টে এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রথমসারির নেতা অর্জুন রাম মেঘওয়াল। তাঁর দাবি, বিশেষ একটি ব্র্যান্ডের পাঁপড় খেলেই নাকি মানব শরীরের রোগ প্রতিরোধ শক্তি বেড়ে উঠবে। ফলে তৈরি হবে করোনা সংক্রমণ রোধ করার শক্তিও।

আসলে “ভাবিজি পাঁপড়” নামে একটি পাঁপড়ের ব্র্যান্ড লঞ্চ উপলক্ষে মেঘওয়াল এমন দাবি করেছেন। ভাইরাসের বিরুদ্ধে মোকসবিলায় শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম এই পাঁপড়। তিনি জানান, আত্মনির্ভর প্রকল্পের অধীনে অভিষেক হয়েছে পাঁপড়ের এই ব্যান্ডটির। কেন্দ্রীয় শিল্প প্রতিমন্ত্রীর এই ভিডিও বৃহস্পতিবার থেকে ভাইরাল হয়ে গিয়েছে। তাঁর এই মন্তব্য নিয়ে ট্রোলেও মেতেছে নেট দুনিয়া।

এটা অবশ্য প্রথম নয়। এর আগেও বিজেপি নেতা-মন্ত্রীরা করোনা মুক্তিতে একাধিক টোটকা দিয়েছেন। দুনিয়ার তাবড় বিজ্ঞানীরা দিনরাত আজ করে দিয়েও এখনও পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসের কোনও প্রতিষেধক বের করতে পারেননি। কিন্তু সংক্রমণের শুরু থেকেই ভাইরাস রোধ করার বিবিধ টোটকা ও দেশীয় দাওয়াইয়ের নিদান দিয়ে চলেছেন বিজেপির নেতারা। এর আগে রামদাস আঠাওয়ালের “গো করোনা গো” স্লোগান থেকে ভক্তিগীতি “করোনা ভাগ যা” নেটিজেনদের হাসির খোরাক হয়েছিল। প্রতিষেধক হিসেবে উঠে এসেছিল গো-মূত্র পাণ তত্ত্বও।

Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...