Monday, June 15, 2026

জমজমাট শচীন পুত্রের প্রাক বিবাহ অনুষ্ঠান, হাজির ক্রিকেট থেকে রাজনীতির নক্ষত্ররা

Date:

Share post:

আগামী ৫ মার্চ দীর্ঘদিনের বান্ধবী সানিয়া চান্দ্রোর সঙ্গে জীবনের ২২ গজে দ্বিতীয় ইনিংস শুরু করছেন অর্জুন তেন্ডুলকর( Arjun Tendulkar ), তার আগে জমজমাট প্রাক বিবাহ অনুষ্ঠান। দোলের দিনেই মুম্বইয়ে অনুষ্ঠিত হল অর্জুন-সানিয়ার সঙ্গীত। পরিবার ও বন্ধুবান্ধবদের পাশাপাশি নক্ষত্র সমাবেশ হল সঙ্গীত অনুষ্ঠানেই।হাইপ্রোফাইল ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন।

 

পাত্র অর্জুনকে দেখা যায় সোনালি কাজ করা শেরওয়ানি পরে। কনে সানিয়া পরেছিলেন বেইজ রঙা সিকুইন বসানো লহেঙ্গা। বাবা শচীনের পরনেও ছিল সোনালি কাজ করা শেরওয়ানি। সঙ্গে ছিল সবুজ রঙের কুর্তা। মা অঞ্জলি পরেছিলেন কালো রঙের উপর সোনালি কাজ করা লহেঙ্গা। তবে নজর কাড়লেন সারা। লাল-হলুদ লহেঙ্গাতে অনন্য সুন্দর ছিলেন সারা।

প্রাক-বিবাহ অনুষ্ঠানে ক্রিকেট দুনিয়ার নক্ষত্ররা উপস্থিত ছিলেন। সেইসঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন। হরভজন সিং-গীতা বসরা, জহির খান-সাগরিকা ঘাটগে, স্ত্রীকে নিয়ে ইরফান পাঠান, এবং রাজ ঠাকরে উপস্থিত ছিলেন।নীতা আম্বানি এবং মুকেশ আম্বানি জামনগরের বিরাট বাসভবনে প্রাক-বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

২০২৫ সালের অগস্ট মাসে অর্জুন ও সানিয়ার বাগদান সম্পন্ন হয়। জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানে দেশের সব মহলের সেরা ব্যক্তিত্বদের দেখা যাবে। সচিন আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ একাধিক বিশিষ্ট মানুষদের। ক্রিকেটের ময়দানে অর্জুন নিজের আলাদা পরিচয়ও তৈরি করেছেন। বাঁ হাতি পেসার ও লোয়ার-অর্ডার ব্যাটার হিসেবে তিনি ইতিমধ্য়েই ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন।

Related articles

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...

কল্যাণের পরে এবার সই জাল-কাণ্ডে মামলা ছাড়লেন বিচারপতিও!

বিধানসভার সই জাল-কাণ্ডে নতুন মোড়। আইনজীবীর বদলের পর এবার বিচারপতিও বদল। বিধানসভায় সই জাল-কাণ্ডে তৃণমূলের করা মামলার শুনানি...

দলকে জেতাতে ব্যর্থ হয়েই মেজাজ হারালেন বৈভব, তেড়ে গেলেন প্রতিপক্ষ ক্রিকেটারের দিকে

মাঠে মেজাজ হারালেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে ২২ গজে নামলেই তাঁর থেকে থাকে বড় রানের প্রত্যাশা। কিন্তু...