মধ্যমগ্রাম স্টেশন চত্বরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পরপর সিলিন্ডার বিস্ফোরণে আতঙ্ক

মধ্যমগ্রাম (Madhyamgram) স্টেশন সংলগ্ন ঘিঞ্জি এলাকায় বুধবার আচমকা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে নেয় একের পর এক দোকান। পরপর গ্যাস সিলিন্ডার (Gas cylinder) ফেটে যাওয়ায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়।
Sponsored

স্টেশনের কাছেই থাকা একটি কাঠগোলাতে প্রথমে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের খাবারের দোকানগুলিতে। দোকানগুলিতে মজুত থাকা একাধিক গ্যাস সিলিন্ডার ফাটতে থাকে। ওই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আরও পড়ুনঃ মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে তেলের দাম ঊর্ধ্বমুখী, রেকর্ড পতন টাকার দামে
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর (Fire brigade) একাধিক ইঞ্জিন (Engine)। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হলেও ঘিঞ্জি এলাকার কারণে দমকলকর্মীদের কাজে যথেষ্ট সমস্যা হচ্ছে। দীর্ঘ সময় ধরে চেষ্টা চললেও আগুন পুরোপুরি আয়ত্তে আসেনি।
অগ্নিকাণ্ডটি স্টেশনের (Station) একেবারে পাশে হওয়ায় যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সাময়িকভাবে ট্রেন (Train) চলাচল বন্ধ রাখা হয়। এতে কিছু সময়ের জন্য রেল পরিষেবায় প্রভাব পড়ে।
দমকল আধিকারিকদের দাবি, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তবেই অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে। তবে এই ঘটনায় বড়সড় আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়েছে।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
4h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
8h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
10h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
12h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
15h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
