Tuesday, April 7, 2026

“বাড়ির জিনিস বেচে ফি মেটান নাহলে সরকারি স্কুলে যান”!, হুমকি বেসরকারি স্কুলের

Date:

Share post:

করোনা মোকাবিলায় লকডাউন পর্বে এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে দেশ। ব্যতিক্রম নয় এ রাজ্য বা কলকাতা শহরও। লকডাউন কেউ কর্মহীন হয়েছেন, কারও আবার বেতন কমেছে, আবার কারও ব্যবসায় মন্দ চলছে। সেই আর্থিক অনটনের মধ্যে বাড়ির বাচ্ছাদের স্কুলের ফি মেটাতে গিয়ে নাভিশ্বাস উঠছে অভিভাবকদের। গত কয়েক মাস ধরে খোলেনি স্কুল। কিন্তু আপনাকে দিতেই মাসের বেতন। এমনই চিত্র কলকাতার সমস্ত বেসরকারি স্কুলগুলির। আর তারই প্রতিবাদে অভিভাবকদের আন্দোলন-বিক্ষোভ চলছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বেসরকারি স্কুলগুলিকে একাধিকবার আবেদন-অনুরোধ করেছেন, এই কঠিন পরিস্থিতির মধ্যে যাতে অতিরিক্ত ফি নেওয়া না হয়। কিন্তু সেই আবেদনের কর্ণপাত করছে না বেশকিছু স্কুল কর্তৃপক্ষ।

তবে এবার যেটা হল, তা কার্যত সবকিছুকে ছাপিয়ে গেল। স্কুল কর্তৃপক্ষের এমন অমানবিক মুখ বোধহয় শহর কলকাতা আর দেখেনি। মাসিক বেতন নিয়ে অভিভাবকদের বিক্ষোভে উত্তেজনা ছড়ালো দক্ষিণ কলকাতার বেহালার জেমস লং সরণির একটি স্কুলে। অতিরিক্ত ও অন্যায্য ফি মুকুবের দাবিতে আজ, শুক্রবার সকাল থেকে স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাঁদের বিস্ফোরক অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ নাকি অভিভাবকদের হুমকি দিয়ে জানিয়েছে, এভাবে আন্দোলন-বিক্ষোভ হলে এর টার্গেট হবে পড়ুয়ারা।

এখানেই শেষ নয়, অভিভাবকদের আরও বড় অভিযোগ,
স্কুল থেকে নাকি বলা হয়েছে, প্রয়োজনে বাড়ির জিনিসপত্র বিক্রি করেও ফি মেটান। আর না পারলে স্কুল ছাড়ুন। সরকারি স্কুলে যান। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে
স্কুল কর্তৃপক্ষের এমন হুমকি শিক্ষা মহলে আলোড়ন ফেলে দিয়েছে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, স্কুলের এই বক্তব্য শিক্ষা জগৎ-কে কালিমালিপ্ত করেছে। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...