Tuesday, April 7, 2026

চিনে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, লাল সতর্কতা জারি জিনজিয়াং-এ

Date:

Share post:

ফের করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে চিনে। ইতিমধ্যেই চিনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশে গত ২৪ ঘন্টায় ২২ জন করোনা আক্রান্তের খোঁজ মিলিছে । গত কয়েকমাসে গোটা দেশে সংক্রমণের পরিমাণ পুরোপুরি কমে এলেও করোনা বিধি চালু ছিল গোটা দেশেই। কিন্তু তারপরেও ঠেকানো যাচ্ছে না নতুন সংক্রমণকে। সংক্রমণ বাড়ছে জিনজিয়াং ও লিয়াওনিং প্রদেশে।
গত সপ্তাহ থেকেই ফের কোভিডের ধাক্কায় ভয়াবহ অবস্থা চিনের জিনজিয়াং প্রদেশের। ফের করোনা ফিরে আসায় চিনের উত্তর-পশ্চিমের এই অঞ্চলের উপর লাল সতর্কতা জারি করেছে জিনপিং প্রশাসন। অন্যদিকে দিকে লিয়াওনিংয়ে ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে যুদ্ধকালীন তৎপরতায় মাঠে নেমেছে প্রশাসন। শুরু হয়ছে বেশি সংখ্যক করোনা টেস্ট। চিনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, নতুন আক্রান্তদের ১৮ জন পশ্চিমের জিনজিয়াংয়ের।
নতুন আক্রান্তের খোঁজ মেলায় লিয়াওনিং প্রশাসন ইতিমধ্যেই শহরের সমস্ত থিয়েটার, নাইট ক্লাব এবং অভ্যন্তরীণ পর্যটন কেন্দ্র গুলি বন্ধ করার নির্দেশ দিয়েছেন।
চিনের স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী বুধবার পর্যন্ত মোট কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৮৩,৭২৯ জন। মারা গিয়েছেন ৪,৬৩৪ জন।
তবে চিনে উপসর্গবিহীন রোগীই বেশি। উল্লেখ্য, গত ৭২ ঘন্টা আগেই চিনে ৩১ জনের শরীরে করোনার উপসর্গহীন সংক্রমণ পাওয়া যায়। বৃহস্পতিবার দালিয়ানে ১২ জনের শরীরে উপসর্গহীন করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে।
দালিয়ান শহরে ১ লাখ ৯০ হাজার মানুষের ওপর নিউক্লিক অ্যাসিড টেস্ট চালানোর পরিকল্পনা নিয়েছে প্রশাসন।

Related articles

সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে মহাকুম্ভের আইআইটি বাবা

মহাকুম্ভে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Mahakumbh viral) হয়েছিলেন আইআইটি বাবা। এবার সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে পা বাড়ালেন তিনি। সোমবার...

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...