Sunday, June 7, 2026

নতুন কমিটি, নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত তৃণমূল কর্মী-সমর্থকরা

Date:

Share post:

তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূলের নতুন কমিটি ঘোষণার পরেই দিকে দিকে উচ্ছ্বাস-উদ্দীপনা এবং নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ার বার্তা। ২১জুলাইয়ের সভা যদি তৃণমূলের কর্মী-নেতাদের শহিদ স্মরণে লড়াইয়ের প্রেরণা জোগায়, তাহলে বলতেই হবে নতুন কমটি চাঙ্গা করে দিয়েছে। ফলে কোচবিহার থেকে কাকদ্বীপ, পুরুলিয়া থেকে পাল্লারোড, সব জায়গাতেই নতুন ভাবে জেগে উঠেছে তৃণমূল কংগ্রেস এবং যুব তৃনমূলের তরুণ বাহিনী। একুশে জুলাইয়ের সভায় দলের সুপ্রিমো তরুণদের, যুবকদের এগিয়ে আসার কথা বলেছিলেন। তাঁরাই আগামী দিনের ধারক-বাহক, ঘোষণা করেছিলেন। কমিটিতে তার ছাপও পড়েছে। অভিজ্ঞদের সঙ্গে নিয়ে যে কমিটি তৈরি হয়েছে, তার সদস্যরা কয়েক দিনের মধ্যে ময়দানে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুতি নিচ্ছেন। ব্লক থেকে জেলা স্তর পর্যন্ত কর্মসূচি ঠিক করে নেত্রী এবং যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবুজ সঙ্কেতের অপেক্ষায় রয়েছেন। সমস্ত বিতর্ক মিটিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামতে তাঁরা দৃঢ়প্রতিজ্ঞ। স্লোগান তুলতে চাইছেন — ‘বারবার তিনবার/মমতার সরকার।’

Related articles

হাসপাতালে সিপিআইএমের অশোক: ফোন মুখ্যমন্ত্রীর, দেখা করলেন শঙ্কর

একসময় তাঁরই ছায়াসঙ্গী ছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে সেই সিপিআইএম ছেড়ে বিপরীত মেরুর বিজেপিতে বর্তমান বিধায়ক শঙ্কর ঘোষ। তবে রাজনৈতিক...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (৭ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (India Fuel Price...

১৫ বছরেই ভারতীয় দলে, বৈভবের জন্য বিশেষ ব্যবস্থা বিসিসিআইয়ের

১৫ বছর বয়সে দেশের জার্সিতে খেলতে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শনিবার বিসিসিআইয়ের (BCCI) তরফে আয়ারল্যান্ড এবং...

অনুব্রতর বিরুদ্ধে লক্ষাধিক টাকার ইট লুটের অভিযোগ শুভেন্দুর! 

তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে এবার ৩০ লক্ষ টাকার ইট লুটের অভিযোগ এনে থানার দ্বারস্থ...