Saturday, May 23, 2026

৪০ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধায়-সম্মানে উত্তম স্মরণ টালিগঞ্জে

Date:

Share post:

আজ, ২৪ জুলাই মহানায়ক উত্তম কুমারের ৪০তম মৃত্যুবার্ষিকী। আর এই দিনে তাঁকে শ্রদ্ধায়-স্মরণে সম্মান জানিয়ে টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে মাল্যদান করলেন বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও ছিলেন পরিচালক হরনাথ চক্রবর্তী এবং পরিচালক রাজ চক্রবর্তী-সহ আরও বিশিষ্ট মানুষজন।

এদিন মহানায়কের মূর্তিতে মাল্যদান করে মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, প্রতি বছর এই দিনে মহানায়কের মৃত্যুবার্ষিকী একটু ভালো করে পালন করা হয়। কিন্তু এ বছর এই কঠিন পরিস্থিতির মধ্যে তা ঠিকভাবে পালন করা সম্ভব হলো না। তবে সমস্তরকম সামাজিক দূরত্ববিধি মেনে এদিন মহানায়কের মূর্তিতে মাল্যদান করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

অন্যদিকে, কলকাতা পুরসভার বিদায়ী মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন, “আমাদের মধ্যে সারা জীবন বেঁচে থাকবেন উত্তম কুমার”। ৪০ তম মৃত্যুবার্ষিকী তাঁকে শ্রদ্ধায় স্মরণ করতে হাজির ছিলেন সঙ্গীত শিল্পী তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি জানিয়েছেন, “এই ২৪ শে জুলাই বাংলার সাংস্কৃতিক জগতে শোকের দিন। কারণ, এই দিনে ৪০ বছর আগে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। আর আজকে আমাদের ছেড়ে চলে গেলেন অমলা শঙ্কর। আজ সকালেই তিনি প্রয়াত হয়েছেন”।

পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছেন, সামাজিক নিয়ম বিধি মেনেই আজ টালিগঞ্জ-এ মহানায়কের মূর্তিতে মাল্যদান করা হয়েছে এবং এর পাশাপাশি তিনি জানিয়েছেন প্রতি বছর এই দিনে মহানায়ক অ্যাওয়ার্ড দেওয়া হয়। কিন্তু এ বছর তা সম্ভব হলো না। তবে রাজ চক্রবর্তী মনে করছেন, আগামী ফিল্ম ফেস্টিভ্যালে এই অ্যাওয়ার্ড দেওয়া হতে পারে। এছাড়াও আর্টিস্ট ফোরাম থেকেও উপস্থিত ছিলেন অনেকেই। তাঁরাও এদিন মহানায়কের মূর্তিতে মাল্যদান করেন।

Related articles

বিজেপিতে যোগদানের ‘পুরস্কার’ রাঘবকে! নয়া পদ তৃণমূল সাংসদ মেনকাকেও

দলবদলের ‘পুরস্কার’। বিজেপিতে (BJP) যোগদানের ঠিক একমাসের মাথায় নয়া পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadda)। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান...

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন...

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...