Sunday, April 5, 2026

২ লাখ টাকা খরচ করে গোয়া থেকে রাজ্যে, কলকাতায় এসে আটকে গেলেন ২৯ পরিযায়ী শ্রমিক!

Date:

Share post:

 

লকডাউনের বিষয়ে কিছু জানতেন না তাঁরা। ৫দিন আগে গোয়া থেকে বাসে ওঠেন ২৯জন পরিযায়ী শ্রমিক। দু লাখ টাকা দিয়ে সেই বাস ভাড়া করেন তাঁরা বাড়ি ফিরবার টানে। কিন্তু রাজ্যে লকডাউনের খবর তাঁদের কাছে ছিল না। তাই একাধিক রাজ্য পেরিয়ে শনিবার অবশেষে কলকাতার বাগুইআটি পৌঁছে আটকে গেলেন তাঁরা।
খাবার নেই, জল নেই। শনিবার সকাল আটটা থেকে বাসের মধ্যেই আটক রাজ্যের ওই ২৯ পরিযায়ী শ্রমিক।

তাঁরা জানিয়েছেন, গোয়ার ভাস্কো দা গামা থেকে ফিরছিলেন রাজ্যের তাঁরা। তাদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ধামাখালিতে। নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত ওইসব শ্রমিকরা ২ লাখ টাকারও বেশি দিয়ে গোয়া থেকে একটি বাস ভাড়া করে রাজ্যে ফিরছিলেন।

শ্রমিকদের দাবি, গোয়া সীমানা, ওড়িশা সীমানা-সহ অন্যান্য রাজ্যে তাদের কাগজপত্র দেখে ছেড়ে দেওয়া হয়। কিন্তু কলকাতায় ঢুকতেই বিপত্তি। তাঁদের বাস আটকে দেয় বাগুইআটি ট্রাফিক গার্ড। তাঁদের অভিযোগ, বারবার ট্রাফিক পুলিশকে অনুরোধ করা সত্ত্বেও কোনও কাজ হয়নি। কখন তাঁদের ছাড়া হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। তাঁদের দাঁড় করিয়ে রাখা হয় বাগুইআটি ব্রিজের নীচে।

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...