Saturday, March 14, 2026

শেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৪৮, ৯১৬

Date:

Share post:

করোনার থাবা থেকে এখনই মুক্তি পাচ্ছে না দেশ। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। এবার গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আরও ৪৮ হাজার ৯১৬ জনের শরীরে মিলল করোনা ভা‌ইরাসের হদিশ। যা গতকালের তুলনায় সামান্য কম। পাশাপাশি এই ২৪ ঘন্টা সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৭৫৭ জন করোনা রোগীর। ফলে এ পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৩ লক্ষ ৩৬ হাজার ৮৬১ জন। এবং দেশজুড়ে মৃত্যু হয়েছে ৩১ হাজার ৩৫৮ জন রোগীর।

বর্তমানে দেশে চিকিৎসাধীন রয়েছেন ৪ লক্ষ ৫৬ হাজার ৭১ জন সক্রিয় রোগী। ইতিমধ্যেই করোনা জয়ের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ৮ লক্ষ ৪৯ হাজার ৪৩১ জন করোনাজয়ী। আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এমন তথ্য জানিয়েছে।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...