Saturday, April 4, 2026

বন্যায় বিপর্যস্ত অসম ও বিহার, ভারী বৃষ্টির সম্ভাবনা এই রাজ্যগুলিতে

Date:

Share post:

বন্যায় ভয়ানক ক্ষতিগ্রস্থ অসম, বিহার। প্রায় ৩৭ লক্ষ মানুষ বন্যায় সব হারিয়েছেন ৷ বন্যার কবলে অসমে মৃত্যু হয়েছে আরও ৩ জনের ৷ রেকর্ড বলছে, ৩৩টি জেলার প্রায় ২৭ লক্ষ মানুষ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ এ বছর বন্যা এবং ভূমিধসের কারণে প্রায় ১২২ জনের মৃত্যু হয়েছে ৷ পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে সরকার। ত্রাণ শিবির খোলা হয়েছে বন্যা দুর্গত এলাকাগুলিতে। স্পিডবোটে করে আটকে পড়া মানুষদের ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে উদ্ধার করা হচ্ছে আটকে পড়া মানুষদের। জলের তলায় চলে গিয়েছে হেক্টরের পর হেক্টর জমি।

অন্যদিকে বিহারে বন্যা পরিস্থিতিও দিন দিন খারাপ হচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ১০ লক্ষ মানুষ ৷ গন্ডক নদীর বাঁধ তিন জায়গায় ভেঙে যাওয়ায় একাধিক এলাকা তলিয়ে গিয়েছে।পাশাপাশি, অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টির জেরে ধসের কারণে একাধিক জেলার সঙ্গে সম্পর্ক বিছিন্ন হয়ে গিয়েছে ও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷
বন্যা পরিস্থিতিতে যখন জেরবার অসম,বিহার তখনই মৌসম বিভাগের তরফে জানানো হচ্ছে, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ ও বিহারে ২৬ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ও পঞ্জাব ও হরিয়ানায় ২৭ থেকে ২৯ জুলাইয়ের মধ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...