Sunday, June 28, 2026

লে থেকে দিল্লি : হাজার কিলোমিটার দূর থেকে মাতৃদুগ্ধ এসে পৌঁছয় শিশুর কাছে

Date:

Share post:

অতিমারি ও বিরল রোগের কারণে মা এবং এক মাসের শিশুর মধ্যে তৈরি হয়েছে হাজার কিলোমিটারের দূরত্ব। এক জটিল রোগে আক্রান্ত ওই শিশু। তবে মা ও শিশুর মধ্যে হাজার কিলোমিটারের দূরত্ব তৈরি হলেও বঞ্চিত হয়নি মায়ের দুধের থেকে। লে থেকে দিল্লি, স্রেফ ইচ্ছাশক্তির জোরে মাতৃদুগ্ধ এসে পৌঁছচ্ছে সেই শিশুর কাছে।

গত ১৬ জুন জম্মু ও কাশ্মীরের লে’র একটি হাসপাতালে জন্ম হয় ওই শিশুপুত্রের। জন্মের পরই মা দোরজে পালমো খেয়াল করেন, শিশু মাতৃদুগ্ধ খেতে অক্ষম। চিকিৎসকদের পরামর্শে দু’দিন পর অসুস্থ শিশুটিকে নিয়ে পরিবারের অন্যান্য সদস্যরা দিল্লি এসে পৌঁছন। নিজের কর্মস্থল মাইসুরুর থেকে চলে আসেন শিশুটির বাবা জিকমেত ওয়াংসুক। এরপর তাকে শালিমার বাগের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক হর্ষবর্ধন জানান, এই সদ্যোজাত বিরল রোগে আক্রান্ত। এই রোগে খাদ্যনালী ও শ্বাসনালী একসঙ্গে জুড়ে থাকে। চারদিনের শিশুটির তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়। শিশুটিকে সুস্থ করতে মায়ের দুধের প্রয়োজন হয়।

অন্যদিকে অতিমারি সংক্রমণের কারণে অসুস্থ মাকে দিল্লি আনা সম্ভব ছিল না। এই কঠিন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন লে বিমানবন্দরে কর্মরত ওয়াংদুসের কয়েকজন বন্ধু। একটি বেসরকারি সংস্থার বিমানে রোজ বাক্সবন্দি মায়ের দুধ দিল্লি এসে পৌঁছয়। প্রতিদিন কোনও না কোনও এক সহৃদয় যাত্রী তা নিয়ে আসেন। এর জন্য বিমান সংস্থাকে কোনও টাকা দিতে হয় না। রোজ একই সময়ে দিল্লি বিমানবন্দরের একটি নির্দিষ্ট স্থানে ওয়াংদুস অপেক্ষা করে। এমনটা চলছে প্রায় মাসখানেক ধরে।

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...