Monday, June 22, 2026

কতটা সফল হবে সপ্তাহের দ্বিতীয় লকডাউন!

Date:

Share post:

করোনার প্রকোপ কমাতে বৃহস্পতিবার পূর্ণাঙ্গ লকডাউন দেখেছে রাজ্য। আনলক পর্বে মানুষের অফিস, রাস্তায় বেরোনো, বাসে যাতায়াতের যে অভ্যেস তৈরি হয়েছিল তাতে আচমকাই দাঁড়ি পড়েছিল বৃহস্পতিবার। কিন্তু ২৪ ঘন্টা কাটতে না কাটতেই আবার সেই চেনা ছবি।

শুক্রবার সকাল থেকেই বাজারে উপচে পড়া ভিড়, গা ঘেঁষাঘেঁষি করে আলু-পটল-মাছ নিজের হাতে বেছে কেনা, রাস্তায় গিজগিজে লোক, ব্যস্ত পথে যানজট— সব মিলিয়ে আক্ষরিক অর্থেই এ দিন ‘আনলক-পর্ব’ পালন করেছেন রাজ্যবাসী । কলকাতা তো বটেই, জেলা শহরগুলির ব্যস্ত রাস্তাও ফের রুদ্ধ হয়েছে যানজটে। আজ, শনিবার ফের পূর্ণাঙ্গ লকডাউন রাজ্যে। আজ কতটা পালন হবে লকডাউন সেটাই দেখার! এক্ষেত্রে প্রশ্ন, সপ্তাহে দু’দিন লকডাউন করে লাভ কী হবে? যদি লকডাউনের আগের দিন লাগামছাড়া ভিড়ে যাবতীয় স্বাস্থ্যবিধি উড়ে যায়?

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...