Sunday, June 21, 2026

মহামারির কোপ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে, বরাদ্দ মাত্র ১৫ মিনিট

Date:

Share post:

দেশ জুড়ে বাড়ছে ভাইরাসের সংক্রমণ। এই অবস্থায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও কাটছাঁট করেছে কেন্দ্র। ইতিমধ্যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে নির্দেশিকা পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সেই নির্দেশিকা পেয়েই রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার স্বাধীনতা দিবসে রেড রোডে আর বড়সড় কুচকাওয়াজ হবে না। অনুষ্ঠানের তালিকা থেকে বাদ রাখা হয়েছে ট্যাবলো প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠানও। শুধুমাত্র জাতীয় পতাকার উত্তোলন ও রাজ্যের করোনা যোদ্ধাদের সংবর্ধনা। মাত্র ১৫ মিনিটের মধ্যে অনুষ্ঠান সাঙ্গ করা হবে।

১৫ আগস্টের অনুষ্ঠান নিয়ে শুক্রবার নবান্নে বৈঠক করেন মুখ্যসচিব রাজীব সিনহা ও পূর্ত দফতরের আধিকারিকরা। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, কোনও রকম আড়ম্বর ছাড়া, সবরকম স্বাস্থ্যবিধি মেনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হবে।ওইদিন সকাল ১০টায় রেড রোডে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। পুলিশের তরফে ছোট করে কুচকাওয়াজ হবে। এরপর পতাকা উত্তোলন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরের মতো অতিথিদের উপস্থিতি, ট্যাবলো প্রদর্শনী এবার হবে না। এই অনুষ্ঠানে চলতি বছর রাজ্যের করোনা যোদ্ধাদের ডেকে সংবর্ধনা দেওয়া হবে।

Related articles

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ...

FIFA World Cup: তিউনিশিয়ার বিরুদ্ধে বড় জয়, নক আউটের আশা বাড়ল জাপানের

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে(Tunisia) ৪-০ গোলে হারাল জাপান(Japan)। জোড়া গোল করেন আয়াসে ইউদা। বাকি...

কলকাতাকে কৃতজ্ঞতা, রেড রোডের অনুষ্ঠান শেষে আবেগঘন বার্তা মোদির

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাভ্যাসে অংশ নিলেন প্রায় ৩৫ হাজারের বেশি মানুষ।...