Sunday, June 21, 2026

সৎকারের জন্য লোক নেই, হাসপাতাল চত্বরেই পোড়ানো হল একাধিক সংক্রমিত দেহ!

Date:

Share post:

দিন দিন বাড়ছে সংক্রমণ। সাংঘাতিক রূপ  ধারণ করছে ভাইরাস। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। দেশের অন্যান্য জায়গার মত এখন তেলেঙ্গনার চিত্রটাও খুব খারাপ ৷ এখানেও বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা ৷ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের সৎকার করাটাও এখন জটিল জায়গায় গিয়েছে।

একসঙ্গে এত ভাইরাস রোগীর মৃতদেহ সৎকার করতেই হিমশিম খেতে হচ্ছে ৷ এরই মধ্যে একটি ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ যেখানে দেখা যাচ্ছে ৫০-এর বেশি করোনায় মৃতদের দেহ পোড়ানো হচ্ছে একসঙ্গে ৷ এ ভাবে একসঙ্গে মৃতদেহ পোড়ানোর কারণ ? আসলে না আছে পরিবহণ ব্যবস্থা ঠিকঠাক ৷ না আছে পর্যাপ্ত কর্মী ৷ তাই ভাইরাসে মৃতদের দেহ শ্মশানঘাটে নিয়ে যাওয়া বা দেহ যাচ্ছে না ৷ যার জন্য বাধ্য হয়েই এভাবে একসঙ্গে ৫০-এর বেশি মৃতদেহ পোড়ানোর ব্যবস্থা করা হয় ৷

হায়দরাবাদের ইএসআই হাসপাতালের এক জায়গাতেই এভাবে সারি সারি মৃতদেহ পোড়ানোর ব্যবস্থা করা হয়েছিল। তেলেঙ্গনার ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন ডাঃ কে রমেশ রেড্ডি জানান, মৃতদেহ নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না ৷ পাশাপাশি অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য প্রয়োজনীয় কর্মীসংখ্যাও একেবারে নেই বললেই চলে ৷ তাই হাসপাতালের দাহ করার জায়গাতেই একসঙ্গে পোড়ানোর ব্যবস্থা করা হয় মৃতদেহগুলিকে ৷

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...