Wednesday, June 24, 2026

লকডাউনে জয় রাইড! বাইপাসে দুই পুলিশকর্মীকে আহত করে গাড়ি ভাঙচুর করল যুবক-যুবতী

Date:

Share post:

লকডাউনে জয় রাইড! দুই যুবক আর এক যুবতী। লকডাউনের সকালে বাইপাসে রীতিমতো উত্তেজনার পরিবেশ। মদ্যপ চালক, বেপরোয়া গাড়ি, কর্তব্যরত পুলিশকে ধাক্কা এবং তরুণীসহ দুই যুবক গ্রেফতার। সব মিলিয়ে সায়েন্স সিটির কাছে বাইপাস সকালেই উত্তপ্ত হয়ে উঠল। অভিযুক্ত যুবকের নাম রৌনক আগরওয়াল।

পঞ্চান্ন রোডের কাছে ব্যারিকেড করে রাখার ট্রাফিক পুলিশের কাছে খবর আসে একটি গাড়ি বেপরোয়া গতিতে সায়েন্স সিটির দিক থেকে আসছে। যে কোনও সময়ে দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তাঘাট গার্ড রেল দিয়ে ট্রাফিক পুলিশ কর্মীরা ঘিরে দেন। গার্ড রেল দেখে গাড়ির চালক পিছনে সরতে থাকে। ছুটে আসেন বাবাই মল্লিক নামে এক ট্রাফিক পুলিশ। গাড়ির ধাক্কায় তিনি পিছনে পড়ে যায়। তাকে ফেলে দিয়ে গাড়ি পিছনে যেতে থাকে। কার্যত তিনি চাপা পড়ে যান। এমন সময় স্থানীয়রা ছুটে এসে বাবাই মল্লিককে বাঁচান। এবার গাড়ি (WB 02AL 8898) সামনের দিকে এসে পথ আটকানো ট্রাফিক পুলিশ কর্মী তন্ময় দাসকে ধাক্কা মারে। তিনি পড়ে যান। এবার পুলিশ এবং স্থানীয়রা এসে চালককে ধরে ফেলে। তিন জনকেই তিলজলা থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে পুলিশের মনে হয়েছে তিনজনই মদ্যপ ছিল। তাদের মেডিক্যাল টেস্ট হবে। থানায় গিয়েও পরিচয় জানাতে অস্বীকার করে তিনজনই। পরে জানা যায় পরিচয়। মহামারি আইন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তিনজনকেই হেফাজতে নিতে চায় পুলিশ।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...