Saturday, April 4, 2026

কলকাতা পুরসভার অভূতপূর্ব উদ্যোগ: করোনাকে জয় করার মন্ত্র শোনাবেন করোনা জয়ীরাই

Date:

Share post:

শহরে কোনও করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হলে তাঁদের দেহ এখন খুব দ্রুততার সঙ্গে সৎকার করা। এমনি জানালেন কলকাতা পুরসভার বিদায়ী ডেপুটি মেয়র তথা মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ। তাঁর দাবি, যে সমস্ত করোনা রোগী মারা যাচ্ছেন তাঁদের মৃত্যুর চার থেকে ছয় ঘণ্টার মধ্যে সৎকার করে ফেলা হচ্ছে। আগে যা অনেকটা সময় লাগতো।

শুধু করোনার রোগী নয়, যাঁরা করোনা সাসপেক্ট হিসেবেও মারা যাচ্ছেন, তাঁদের মরদেহও খুব দ্রুততার সঙ্গে সৎকার করা হচ্ছে বলে জানিয়েছেন অতীন ঘোষ।

পাশাপাশি অতীন ঘোষ জানিয়েছেন, এখন করোনায় কেউ মারা গেলে তাঁর বাড়ির লোক শেষ দেখা দেখতে পারবেন। সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কিছু নিয়মাবলী ও শর্তাবলী আছে। করোনা রোগী মারা গেলে হাসপাতালের একটি বিশেষ জায়গায় মরদেহ বেশ কিছুক্ষণ রাখা হবে। ফলে মৃতের পরিবার এসে হাসপাতালে তাঁকে একবার হলেও শেষ দেখা দেখতে পারবে। এক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রেখে ও হাসপাতালে নিয়মকানুন মেনেই এই কাজ করা হচ্ছে। একইসঙ্গে অতীন ঘোষ জানিয়েছেন, এই মুহূর্তে শহর কলকাতায় বিভিন্ন জায়গায় “ই-সেন্টার” খোলা হয়েছে। যেখান থেকে মৃত ব্যক্তিদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে।

অন্যদিকে, যাঁরা করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন তাঁদের সামাজিক কাজে লাগানো হচ্ছে। যেমন সুস্থ হয়ে ওঠা রোগীদের সাধারণ মানুষের সামনে নিয়ে আসা হচ্ছে এবং তাঁরা সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন কীভাবে করোনাকে মোকাবিলা করা যায়। ভয় না পেয়ে করোনাকে কীভাবে জয় করা যায়।

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...