Wednesday, March 25, 2026

ফোনে চার্জ দিলেই শরীরকে সুস্থ রাখে ‘মোবি চার্জার’!

Date:

Share post:

এমন কথা কখনও শুনেছেন? ফোনে চার্জ দিলেই শারীরিকভাবে ফিট থাকা যায় । যদিও দিল্লির দুই কিশোরের আবিষ্কার সেটাই বাস্তব করেছে ।

মোহাক ভাল্লা ও আনন্দ গঙ্গাধারণ যখন দশম শ্রেণীতে পড়তেন, তখনই নতুন আবিষ্কারের নেশা পেয়ে বসে তাদের। পদার্থবিদ্যার একটি থিওরি কাজে লাগিয়ে তারা তৈরি করে ফেলেন মোবাইলের অভিনব এক চার্জার।
এই চার্জারের নাম দিয়েছেন ‘মোবি চার্জার’। এটি এমন একটি যন্ত্র যা আপনাকে একই সাথে শারীরিকভাবে ফিট করবে এবং মোবাইলও চার্জ হবে।
নিশ্চয়ই ভাবছেন কেমন করে কাজ করে এই যন্ত্র? তারা জানিয়েছেন, এই যন্ত্র হাঁটার সময় গতিশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে দেয়। আর এই বিদ্যুৎ শক্তির ফলে মোবাইল চার্জ হতে থাকে ।
শুধুমাত্র হাঁটার সময় এই যন্ত্রটি জুতোর মধ্যে লাগিয়ে নিতে হবে। আর তার সঙ্গে বিদ্যুতের তার দিয়ে চার্জার জোড়া থাকবে মোবাইলে। এরপর আপনি যখন হাঁটবেন তখন গতিশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে‌। আবিষ্কর্তাদের দাবি, সাধারণ বৈদ্যুতিক চার্জারের তুলনায় এই চার্জারে কুড়ি শতাংশ বেশি দ্রুততার সঙ্গে চার্জ হবে।
মোহক এখন দিল্লির ভারতী বিদ্যাপীঠ কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আর আনন্দ পড়ছেন চেন্নাইয়ের ভেলোর ইনস্টিটিউট অব টেকনোলজিতে। কিন্তু পড়াশোনার ফাঁকেও তারা নিরন্তর চেষ্টা করে চলেছেন যন্ত্রটিকে আরও নতুনভাবে আপগ্রেড করার জন্য । আগামী দু এক বছরের মধ্যেই এই যন্ত্রটি বাজারে চলে আসবে বলে তারা আশাপ্রকাশ করেছেন ।

Related articles

মেরঠ কাণ্ডের স্মৃতি উসকে ভদ্রেশ্বরে নীল ড্রামে যুবকের দেহ

হুগলির (Hooghly) ভদ্রেশ্বরে (Bhadreshwar) বুধবার (Wednesday) সকালে নীল ড্রাম থেকে এক যুবকের গলা কাটা ও ঝলসানো দেহ উদ্ধার...

বার্ড ফ্লুতে মৃত্যু ২২ হাজারের বেশি মুরগির! বিক্রিতে জারি নিষেধাজ্ঞা

হাজার হাজার মুরগির মৃত্যু ঘিরে আতঙ্কে ছত্তিশগড় (Chhattishgarh)! ছত্তিশগড়ের কোনিতে হঠাৎ করে মারা গিয়েছে ২২ হাজারের বেশি মুরগি...

তৃণমূল সরকারের রিপোর্ট-কার্ড তুলে ধরে পর পর সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলায় তৃণমূল সরকার জনকল্যাণমূলক প্রকল্প চালু রেখেছে। বুধবার, দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভা থেকে রাজ্য সরকারের...

ভোটের ডিউটির জন্য ২৪ জনকে চিঠি, নিয়োগ থমকে যাওয়ার আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ SSC 

নির্বাচন কমিশনের চিঠিতে রাজ্যে এসএসসি নিয়োগ আটকে যাওয়ার আশঙ্কা! আগামী মাসে বাংলায় দু-দফায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly...