Monday, June 8, 2026

আন্দোলনের চাপে ঘুরে গেল হাইওয়ের নকশা, বাঁচল শতাব্দী প্রাচীন গাছ

Date:

Share post:

একটা গাছ ঘিরে আবেগ গ্রামবাসীদের। তার সঙ্গে জড়িয়ে আছে অনেক ইতিহাস। হাইওয়ে নির্মাণের কাজে সিদ্ধান্ত নেওয়া হয় গাছ কাটা পড়বে। রুখে দাঁড়ান গ্রামবাসীরা ৪০০ বছরের প্রকাণ্ড বটবৃক্ষটিকে বাঁচাতে আন্দোলনের নামে সারাদেশে পরিবেশ কর্মীরা। অবশেষে জয় হলো আন্দোলনকারীদের। মহারাষ্ট্র সরকার জানাল, হাই নির্মাণের জন্য সাংলি বট গাছ কাটা হবে না। বরং ঘুরিয়ে দেওয়া হবে হাইওয়ে।

মহারাষ্ট্রে দেবেন্দ্র ফড়নবিশের আমলে রত্নগিরি-সোলাপুর জাতীয় সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছিল। উদ্ধব ঠাকরে আসার পর হাইওয়ে নির্মাণের কাজ শুরু হয়। মাসখানেক আগে জানা যায় ওই নির্মাণের জন্য কাটা যাবে বটবৃক্ষ। এরপরই পরিবেশের স্বার্থে সোচ্চার হন গ্রামবাসীরা।

গ্রামবাসীরা প্রথমে জানান স্থানীয় প্রশাসনকে। এরপর কলেজ পড়ুয়ারা সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হন। যোগাযোগ করা হয় দেশের বিভিন্ন প্রান্তের পরিবেশবিদ এবং বিজ্ঞানীদের সঙ্গে। কিছুদিনের মধ্যেই প্রায় ৩ লক্ষ মানুষ গাছ কাটার বিরুদ্ধে সই করেন। লকডাউন চলাকালীন স্বাস্থ্যবিধি মেনে গাছ কাটার বিরুদ্ধে সোচ্চার হোন পরিবেশবিদ, সমাজকর্মীরা। এই পরিস্থিতিতে মহারাষ্ট্র সরকার আদিত্য ঠাকরেকে গোটা বিষয়টি দেখার দায়িত্ব দেয়।

শনিবার আদিত্য টুইট করে জানান, “ন্যাশনাল হাইওয়ে অথরিটি তাদের পরিকল্পনা বদল করে হাইওয়ের রাস্তা বদল করেছে। ওই গাছের প্রায় ৩৫০ মিটার দূর দিয়ে যাবে রাস্তা। যন্ত্র ব্যবহারের যেরে যাতে গাছের ক্ষতি না হয় সেদিকেও নজর দেবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি।” পরিবেশ কর্মীদের কথায়, ” হাইওয়ে নির্মাণের বিরোধিতা আমরা করিনি। আমরা শুধু চেয়েছিলাম এই কাজে যেন পরিবেশের ক্ষতি না হয়।”

Related articles

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...

সুখেন্দুর পদত্যাগ, দলেই প্রশ্ন কার সুবিধা করতে সময়টা বাছলেন!

অবশেষে অনেক বিদ্রোহ-বিপ্লবের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। তৃণমূলের এই কঠিন সময়ে সাংসদ পদ...

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...