Sunday, April 5, 2026

আসছে তৃণমূলের নয়া প্রচারাভিযান ‘সোজা বাংলায় বলছি’

Date:

Share post:

‘দিদিকে বলো’ ও ‘বাংলার গর্ব মমতা’র পরে ‘সোজা বাংলায় বলছি’ শীর্ষক ক্যাম্পেনে নামতে চলেছে শাসকদল। এটি তৃতীয় ক্যাম্পেন বা প্রচারাভিযান। রবিবার, ২৬ জুলাই থেকেই এই প্রচারাভিযান শুরু হচ্ছে।

‘দিদিকে বলো’ কর্মসূচি অত্যন্ত সফল হয়েছিল। যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগ নিয়ে এই প্রচার অভিযানকে সারা রাজ্যে সফল করেছিলেন। অনেক মানুষই নিজেদের সমস্যার কথা ‘দিদিকে বলো’-তে জানিয়ে সুরাহা পেয়েছিলেন। এবছর একুশে জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে ২০২১-এর বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেই এবার ‘সোজা বাংলায় বলছি’ কর্মসূচি শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূল কংগ্রেসের নয়া মেগা ক্যাম্পেন ‘সোজা বাংলায় বলছি।’ বিজেপিকে ঠেকাতে বাংলা ভাষায়, বাঙালির আবেগ আর বাংলার জন্য এবার নয়া প্রচারাভিযান। বাংলায় শাসকদলের প্রচারে ঢেউ তুলতে নয়া ক্যাম্পেনের এটাই ট্যাগ লাইন। নাম থেকেই স্পষ্ট প্রচারের মেজাজ। চোখে চোখ রেখে বিজেপি বিরোধিতা। ঘুরিয়ে নয়, রাখঢাক করে নয়। বাংলার বঞ্চনা, বাংলার বুকে অস্থিরতা তৈরির অভিযোগ, বাংলার বুকে ভাষা সন্ত্রাসের অভিযোগ- সবই তুলে আনা হবে বলে তৃণমূল সূত্রে খবর। বিধানসভা এলাকা থেকে ব্লক এলাকা, সব স্তরেই চলবে এই প্রচার।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...