Sunday, June 21, 2026

রাজ্যের জল প্রকল্প নিয়ে কেন্দ্রের আমলার ‘উচ্ছ্বাস সার্টিফিকেট’

Date:

Share post:

রাজ্যের প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় সরকার। বাঁকুড়া জেলার জলের কাজ নিয়ে ট্যুইট করেছেন কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের সচিব দুর্গাশঙ্কর মিশ্র। রাজ্যের কাজে কেন্দ্র খুশি এবং সন্তুষ্ট তা পরিষ্কার করে দিয়েছেন তিনি।

কোন জল প্রকল্প? জল, নিকাশি, পরিবহন এবং উদ্যান সংক্রান্ত কেন্দ্রের এই অমরুত প্রকল্প। তার সঙ্গে সাযুজ্য রেখে এই রাজ্যের ৪২টি পুর-এলাকায় বৃহৎ জল প্রকল্প শুরু হয়েছে, যার মধ্যে বাঁকুড়ার পুর-এলাকার কাজ প্রায় শেষ। একইরকম ভাবে শেষের মুখে আসানসোল, শ্রীরামপুর, এবং উলুবেড়িয়ার জল প্রকল্পের কাজ। বাঁকুড়া পুর এলাকায় প্রথম ধাপে ১০০ কোটি টাকা ব্যয় হয়েছে আর দ্বিতীয় ধাপে ১৬ কোটি টাকা ব্যয় হবে। করোনা আবহের মধ্যেও বাঁকুড়ার এই কাজ চলছে পুরোদমে। পুজোর আগেই এই কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। দিন কয়েক আগে রাজ্যের উদ্যান প্রকল্পের ছবি দেশের সামনে তুলে ধরে প্রশংসা করেছিলেন। এবার বাঁকুড়ায় জল প্রকল্পের। বাঁকুড়ায় জল সমস্যা প্রবল। সেখানে লকডাউনের মাঝে এই দ্রুতগতিতে কাজ কেন্দ্রের আমলাকে যে যার পর নাই খুশি করেছে, তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...