Friday, April 3, 2026

কেন্দ্র দরিদ্র- বিরোধী, ‘শ্রমিক স্পেশাল’ থেকেও আয় ৪২৯ কোটি, অভিযোগ রাহুলের

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারকে ‘দরিদ্র-বিরোধী’ বলে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মহামারি পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন চালিয়ে রেল ৪২৯ কোটি টাকা ঘরে তুলেছে কেন্দ্র৷ এই প্রসঙ্গেই কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন রাহুল। তাঁর অভিযোগ, বিপর্যয়ের সময়েও ফায়দা তুলেছে মোদি সরকার।

শ্রমিক স্পেশাল ট্রেন বাবদ রেল কত টাকা আয় করেছে, শনিবার এ সংক্রান্ত একটি রিপোর্ট টুইটারে তুলে ধরেন রাহুল। তিনি লেখেন, ‘‘রোগের কালো মেঘে আকাশ ছেয়ে গিয়েছে। মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন, আর কেউ লাভ ঘরে তুলতেই ব্যস্ত৷ বিপর্যয়কে মুনাফায় বদলে নিয়ে আয় করছে সরকার।’’

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে গত ১ মে থেকে শ্রমিক স্পেশাল ট্রেন চালায় কেন্দ্র। সম্প্রতি রেলমন্ত্রক এক তথ্য প্রকাশ করে বলেছে, ৯ জুলাই পর্যন্ত ৪, ৪৯৬টি ট্রেন চালিয়েছে রেল। সব মিলিয়ে প্রায় ৬৩ লক্ষ পরিযায়ী শ্রমিককে পৌঁছে দেওয়া হয়েছে৷ তাতে ভাড়া বাবদ ৪২৯ কোটি ৯০ লক্ষ টাকা আয় হয়েছে। এর মধ্যে গুজরাত থেকেই সবচেয়ে বেশি আয় হয়েছে বলে জানা গিয়েছে। পরিযায়ী শ্রমিকদের ভাড়া বাবদ ১০২ কোটি টাকা রেলকে দিয়েছে গুজরাত। মহারাষ্ট্র দিয়েছে ৮৫ কোটি টাকা এবং তামিলনাড়ু ৩৪ কোটি টাকা দিয়েছে। এই সব নিয়েই কেন্দ্রকে একহাত নিয়েছেন রাহুল।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...