Monday, June 8, 2026

বাড়ছে সংক্রমণ, মমতা- উদ্ধব- যোগীর সঙ্গে সোমবার বৈঠকে মোদি

Date:

Share post:

ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করতে সোমবার ৩ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই বৈঠকে থাকার কথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। থাকার কথা কেন্দ্র ও তিন রাজ্যের প্রশাসনিক কর্তাদেরও। ভিডিও কনফারেন্সিংয়ের এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনও৷ আনলক-২ প্রায় শেষ হতে চলেছে৷ কিন্তু সংক্রমণ নিয়ন্ত্রণে আসেনি৷ এই পরিস্থিতিতে ৩ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী।এদিকে প্রশ্ন উঠেছে, সবাইকে বাদ দিয়ে এই ৩ রাজ্যের সঙ্গেই কেন কেন্দ্রের বৈঠক? বিশেষজ্ঞদের ধারণা, উত্তরপ্রদেশ, বাংলা ও মহারাষ্ট্র, এই ৩ রাজ্যই দেশের বাকি রাজ্যের থেকে সর্বাপেক্ষা জনবহুল৷ তাই বিশেষভাবেই এই ৩ রাজ্যের ভাইরাস পরিস্থিতি নিয়ে পর্যালোচনা একান্তই দরকার বলে মনে করছে কেন্দ্র।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...