Tuesday, June 23, 2026

ফিরে গেল অ্যাম্বুল্যান্স, বাড়ির উঠোনেই কবর দিতে হল ভাইরাস আক্রান্তের মৃতদেহ!

Date:

Share post:

বনগাঁ , শ্যামপুকুরের পর এবার কোলাঘাট।
ফের অমানবিক চিত্র দেখা গেল রাজ্যে! খবর দেওয়ার পরেও অ্যাম্বুল্যান্স এল দেরিতে। বাড়িতেই মৃত্যু হল ভাইরাস আক্রান্ত রোগীর। কোনও রকম সাহায্য না করেই ফিরে গেল স্বাস্থ্য দফতরের অ্যাম্বুল্যান্স। বাধ্য হয়ে মৃতদেহ কবর দেওয়া হল বাড়ির উঠোনে! এমনই অভিযোগ কোলাঘাটের এক পরিবারের।

ঠিক কী ঘটেছিল?

জানা গিয়েছে, গত সপ্তাহের শুরুর দিকে অসুস্থ হয়ে পড়েন কোলাঘাটের এক বৃদ্ধ। নাম সনাতন প্রধান। পরের দিনই তাঁকে ভাইরাস পরীক্ষা করার জন্যে নিয়ে যান তাঁর ছেলে। তাঁর রিপোর্ট পজিটিভ আসে। বৃদ্ধকে হাসপাতলে ভর্তি করতে বলেন চিকিৎসক। এরপরে বৃদ্ধের দুই ছেলে অ্যাম্বুল্যান্সে খবর দেন। অ্যাম্বুল্যান্স পাঠানো হচ্ছে বলে জানানো হয়। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই সনাতনবাবুর অবস্থার অবনতি ঘটতে শুরু করে। অভিযোগ, স্বাস্থ্য দফতরের অ্যাম্বুল্যান্স যখন তাঁর বাড়ির দোরগোড়ায় পৌঁছয় তখনই তাঁর মৃত্যু হয়। ফলে অ্যাম্বুল্যান্সের চালক জানান, তাঁরা মৃত ব্যক্তির দেহ বহনে অপারগ, এক্ষেত্রে পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ।

মৃতের পরিবারের অভিযোগ, অ্যাম্বুল্যান্স চলে যাওয়ার পর থেকে পুলিশ প্রশাসনের জন্যে হাপিত্যেশ করে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন মৃত সনাতন প্রধানের বাড়ির লোকজন। অনেকক্ষণ পর সরকারি দফতরের কয়েকজন সেখানে এসে দুটি পিপিই কিট মৃতের দুই ছেলের উদ্দেশে ছুঁড়ে দিয়ে বলেন কিট পরে তাঁর বাবার শেষকৃত্যের ব্যবস্থা করতে। কোনও উপায় না পেয়ে তাঁর দুই ছেলে বাড়ির উঠোনেই কবর দেন বৃদ্ধের মৃতদেহ।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...