Saturday, June 20, 2026

ঠেলাগাড়ি উল্টে দিয়েছিল সিভিক ভলেন্টিয়ার, সেই কিশোর পেল নতুন বাড়ি

Date:

Share post:

১০০ টাকা ঘুষ দিতে চায়নি সে৷ তাই ডিম ভর্তি ঠেলা গাড়ি উল্টে দিয়েছিল সিভিক ভলেন্টিয়ার। ইন্দোরের ওই কিশোর পরশ রায়করের সঙ্গে ঘটা ওই ঘটনার ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। আর তারপরই তার পাশে দাঁড়িয়েছেন ইন্দোরের বিজেপি বিধায়ক রমেশ মেন্ডোলা।

দিন কয়েক আগে পরশ ঠেলাগাড়িতে করে ইন্দোরের পিপলিয়াহানা মোড়ে ডিম বিক্রি করছিল৷ অভিযোগ, সিভিক ভলেন্টিয়ার গিয়ে তাকে গাড়ি সরিয়ে নিতে বলে৷ পরেশ রাজি না হলে তার কাছে ১০০ টাকা ঘুষ চাওয়া হয় বলে অভিযোগ। কিন্তু তা দিতে রাজি হয়নি ওই কিশোর। তাই ডিম ভর্তি ঠেলাগাড়ি ফেলে দেওয়া হয়। গাড়িতে থাকা প্রায় সাত থেকে আট হাজার টাকার ডিম নষ্ট হয়ে যায়৷ এই ঘটনার সামনে আসতেই নেটিজেনদের একাংশ সরব হয়েছেন।

ঘটনার কথা জানতে পারেন স্থানীয় বিধায়ক রমেশ মেন্ডোলা। এরপর তিনি পরশের পরিবারের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটি বাড়ি বরাদ্দ করেছেন৷ তার পাশাপাশি পরশকে একটি সাইকেল এবং আড়াই হাজার টাকাও দিয়েছেন ওই বিধায়ক৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং ১০ হাজার টাকা দিয়েছেন। পাশাপাশি পরশ এবং তার ভাইয়ের পড়াশোনার যাবতীয় দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন৷

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...