Saturday, March 14, 2026

শিক্ষক অসীম মণ্ডলের উদ্যোগে একদল ছাত্র-শিক্ষকের চোখে নতুন সুন্দরবনের স্বপ্ন

Date:

Share post:

সংক্রমণের দুনিয়াতে জীবাণু নয়, সংক্রামিত হোক মানুষের বিপদে মানুষের পাশে থাকার অদম্য ইচ্ছে। সেই ইচ্ছেতে ভর করে গত 27th May থেকে প্রায় দেড় মাস ধরে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অসীম মণ্ডলের উদ্যোগে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক দল উত্তর ও দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের ঝড়ে ভীষণ ক্ষতিগ্রস্ত বহু মানুষের পাশে দাঁড়িয়েছে, তুলে দিয়েছে প্রয়োজনীয় ওষুধ, খাবার, জামাকাপড়, মশারি আরো অনেক কিছু। মহামারীর সময়ে এই কাজ যথেষ্ট ঝুঁকিপূর্ণ কিন্তু তাও তাদের এই প্রচেষ্টার ফলে মুখে হাসি ফুটেছে সুন্দরবনের বহু মানুষের।

হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে গঙ্গাসাগর, পাথরপ্রতিমা থেকে গোসাবা, মথুরাপুর, বসিরহাট প্রায় 10 থেকে 12 টা জায়গায় বহু মানুষের কাছে:

1. নতুন মশারি।
2.আলু
3.পেঁয়াজ
4. মুসুর ডাল
5. চিড়ে
6.সর্ষের তেল
7.বিস্কুট
8. মাস্ক
9.সাবান
10.টুথ পেস্ট
11.বোরোলিন
12. শ্যাম্পু
13.ও আর এস
14.দুধ
15. স্যানিটারি ন্যাপকিন
16.টর্চ
17.সোয়াবিন
18. চকোলেট

পৌছে দিয়ে তাদের পাশে থেকেছেন। এছাড়া ও শিক্ষকমশাই নিজে সামাজিক মাধ্যমে সুন্দরবনে সুষ্ঠুভাবে পৌঁছানো ও সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণের ওপর বিশদে লিখেছেন যা অনেকের কাছে গাইডলাইন হিসাবে কাজ করেছে বলে জানা যাচ্ছে। এছাড়া জানা যাচ্ছে, আগামী দিনে ও অসীম মণ্ডলের নেতৃত্বে এই দল সুন্দরবনের মানুষের জন্য মাছ চাষ, গবাদি পশু পালনে সাহায্য, শিশুকল্যাণ সহ অনেক কাজে নিয়োজিত থাকবে।

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...