Monday, March 30, 2026

কেমন আছেন বিগ বি? জানালেন চুম্বন আঁকা সেলফি দিয়ে

Date:

Share post:

তাঁর ভাইরাস সংক্রমণের রিপোর্ট এখনও নেগেটিভ কি না সে বিষয়ে খোলসা না হলেও এটা স্পষ্ট যে শারীরিকভাবে সুস্থ আছেন বিগ বি। সোশ্যাল মিডিয়ায় তিনি খুবই অ্যাক্টিভ। সেটা অবশ্য যবে থেকে ভর্তি হয়েছেন নানাবতী হাসপাতালে, তবে থেকেই। নিজের সম্পর্কে, পরিবারের সম্পর্কে তিনি পরিস্থিতি জানিয়ে চলেছেন ফ্যান-ফলোয়ার্সদের। সোমবার সকালে একটি মজাদার পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। তাঁর ইনস্টাগ্রাম এবং টুইটার হ্যান্ডেলে দেখা যাচ্ছে মুখ ভর্তি লিপস্টিক পরা ঠোঁটের ছবি। ঠোঁটের, বলা ভালো চুম্বনের ছাপ মুখমণ্ডল ছাড়িয়ে পৌঁছে গিয়েছে গলা পর্যন্ত। আর তলায় ক্যাপশনে অমিতাভ লিখেছেন, শত্রু বৃদ্ধি করার জন্য লড়াই করার দরকার নেই, বিখ্যাত হলে শত্রু সংখ্যা বৃদ্ধি পায়। তবে তাঁর জনপ্রিয়তার জন্য হাসপাতালেই তাঁকে কেউ উষ্ণ ভালোবাসা জানিয়েছেন? নাকি এটা ফটোশপ? তা অবশ্য খোলসা করেননি বিগবি। তবে কোভিড আক্রান্ত কোনও রোগীকে এভাবে চুম্বন করবেন কে?

 

এখনও তাঁর খ্যাতি যে গগনচুম্বী সেটা খুব ভালোই জানেন বলিউডের শাহেনশাহ। আর সেই জনপ্রিয়তাকে শোঅফ করতে তাঁর এই পোস্ট বলে মনে করছে নেটিজেনরা।

Related articles

দুর্ঘটনা না কি গাফিলতি? রাহুলের রহস্যমৃত্যুর তদন্তের দাবিতে সরব টলিউডের সহযোদ্ধারা

শুটিং চলছিল, ক্যামেরা অন, আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল দুর্ঘটনা। সমুদ্রে শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয়...

রাহুলের ফুসফুসে অস্বাভাবিক পরিমাণে বালি-নোনা জল, সঙ্গে থাকা নায়িকা সুস্থ! কী লুকনো হচ্ছে? উঠছে প্রশ্ন

জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। ফুসফুস ও পাকস্থলির ভিতরে অস্বাভাবিক পরিমাণে বালি...

কল্যাণের নামেই কলঙ্ক! সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ চার্চিল কন্যার

কল্য়াণ চৌবের (Kalyan Chaubey) আমলে কলঙ্কের শেষ নেই ভারতীয় ফুটবলে(AIFF)। এবার কলঙ্কের কালি লাগল স্বয়ং ফেডারেশন সভাপতির গায়ে।...

IPL: বোলিং করানো যাবে না! গ্রিনকে তরজায় কেকেআর-ক্রিকেট অস্ট্রেলিয়া

আইপিএলের (IPL) প্রথম ম্যাচে হারের মধ্যেই ক্যামেরন গ্রিনকে(Cameron Green ) নিয়ে বেকায়দায় পড়ল কেকেআর(KKR)। হারের পরই গ্রিনকে নিয়ে...