Monday, April 6, 2026

সুশান্তের মৃত্যুর তদন্তে বয়ান রেকর্ড মহেশ ভাটের

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে জিজ্ঞাসাবাদ করা হলো পরিচালক মহেশ ভাটকে। সোমবার মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় হাজির হন পরিচালক। এদিন সাড়ে ১১টা থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। পুলিশ সূত্রে খবর, দুপুর প্রায় ২টো পর্যন্ত চলে জেরা। পরিচালকের বয়ান রেকর্ড করা হয়। জিজ্ঞাসাবাদ পর্বে উপস্থিত ছিলেন মুম্বই পুলিশের ডিসিপি ও তদন্তকারী অফিসার।

রবিবারই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ জানিয়েছেন, সুশান্তের মৃত্যুর তদন্ত মামলায় মহেশ ভাট, করণ জোহরের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে করণ জোহরকেও। অন্যদিকে, সুশান্ত সিং রাজপুতের ভিসেরা রিপোর্ট এসেছে মুম্বই পুলিশের হাতে। ওই রিপোর্টে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে নখের স্যাম্পেল আর স্টম্যাক ওয়াশের রিপোর্ট এখনও পুলিশের হাতে আসেনি।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...