Sunday, June 7, 2026

বাংলায় বিনামূল্যে ভাইরাস চিকিৎসা, বিশ্বকে জানান প্রধানমন্ত্রী: মমতা

Date:

Share post:

উদ্বোধনে মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে জানালেন, সারা ভারতের মধ্যে বাংলাই একমাত্র জায়গা যেখানে মারণ ভাইরাসের চিকিৎসা হচ্ছে বিনামূল্যে। মুখ্যমন্ত্রী গর্বের সঙ্গে মোদিকে বলেন, “আপনি সারা বিশ্বকে জানান আমাদের দেশে এমন এক রাজ্য আছে যেখানেই মারণ ব্যাধির চিকিৎসা হয় বিনামূল্যে”।

একই সঙ্গে এই বৈঠকে কোভিড মোকাবিলায় রাজ্যের বিভিন্ন প্রকল্পের খতিয়ান তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, ভাইরাস আক্রান্তদের চিকিৎসা সরকারি হাসপাতালে ব্যবস্থার পাশাপাশি রাজ্য সরকারের উদ্যোগে প্রচুর ‘সেফ হোম’ বানানো হয়েছে। কম উপসর্গ থাকা যেসব রোগীরা হাসপাতালে যেতে ভয় পান, সেইকম রোগীদের ‘সেফ হোম’-এ রাখা হয়। বাংলায় টেলিমেডিসিন চালু করেছে সরকার। পূর্ব ভারতের প্রথম প্লাজমা ব্যাঙ্ক তৈরি হয়েছে বাংলায়।
কোভিড রোগীদের শুশ্রূষায় অভিনব এক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তৈরি হয়েছে ‘কোভিড ক্লাব’। ভাইরাস সংক্রমণ থেকে যাঁরা সুস্থ হয়েছেন, সেরকম মানুষদের নিয়ে এই ক্লাব তৈরি হয়েছে। তাঁরা করোনা রোগীর শুশ্রূষায় কাজ করছেন।

Related articles

কলকাতার নতুন মেয়র কে? পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...