Saturday, April 4, 2026

ভুতুড়ে বিদ্যুৎ বিল দেখে অবাক হরভজন!

Date:

Share post:

করোনার মধ্যে লকডাউনের জেরে বিশ্বের বহু মানুষ কাজ হারিয়েছেন। নি:স্ব হয়ে পড়েছেন সমাজের খেটে খাওয়া মানুষগুলো। এরই সঙ্গে গোদের ওপর বিষফোঁড়ার মতো উড়ে এসে জুড়ে বসেছে বিদ্যুৎতের ভুতুড়ে বিল। এর কারণে অতিষ্ঠ অনেকেই। অনেকেই অভিযোগ করেছেন, করোনা আবহে মনগড়া বিল বানিয়ে বাড়ি বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে । ভারতীয় দলের প্রাক্তন তারকা হরভজন সিং-ও এবার একই অভিযোগ করলেন। তাঁর বাড়িতে গড়ে যা বিল আসে তার থেকে এবার সাত গুণ বেশি এসেছে। যা দেখে অবাক ভাজ্জি।
হরভজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এত বিল! গোটা মহল্লার বিল কি আমাকে পাঠিয়ে দিয়েছে নাকি! ৩৩,৯০০ টাকা! গড়ে যা বিল আসে তার থেকে সাত গুণ বেশি! বাহ্!’
হরভজনের এই টুইট যেন সাধারণ মানুষকে সমর্থন জুগিয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় অনেক বাড়িতে বিরাট অঙ্কের বিদ্যুৎ বিল পাঠিয়েছে সিইএসসি। তা নিয়ে বহু জায়গায় সাধারণ মানুষ বিক্ষোভ জানিয়েছেন । তবে সিইএসসি নিজেদের অবস্থানে অনড়। তাদের দাবি, তারা নাকি সঠিক বিল পাঠিয়েছে। বহু বাড়িতে গড় বিলের থেকে পাঁচ-সাত গুণ বেশি এসেছে এবার। এই পরিস্থিতিতে এত টাকা বিদ্যুত বিল কোথা থেকে মেটাবেন সেটাই বুঝে উঠতে পারছেন না বহু মানুষ।
আদানি ইলেকট্রিসিটি মুম্বই ও সংলগ্ন এলাকায় বিদ্যুত সরবরাহ করে। তাদের বিরুদ্ধেও একই অভিযোগ। অনেকেই দাবি করেছেন, গত দুমাস ধরে মিটার রিডিং করতে বাড়িতে কোনও কর্মী আসেননি। এর পর মনগড়া বিল পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবার আদানি ইলেকট্রিসিটি-র বিরুদ্ধে হরভনও সোচ্চার হলেন। প্রায় ৩৪ হাজার টাকার বিল ১৭ অগাস্টের মধ্যে মেটাতে হবে ভাজ্জিকে। হরভজনের কথামতো সাধারণত তাঁর মুম্বইয়ের বাড়িতে বিল আসে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা। বিদ্যুতের বিল তাই এখন খবরের শিরোনামে । ভাজ্জি কি করেন সেদিকেও নজর সবার।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...