Saturday, April 4, 2026

ছাত্র সমাজের ভবিষ্যৎকে ঢাল করবেন না, রাজ্যপালকে শিক্ষামন্ত্রী

Date:

Share post:

রাজ্যপালের মন্তব্যের পাল্টা জবাব দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ছাত্র-ছাত্রীদের স্বার্থই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। রবিবার টুইট করে এ কথা বলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এই টুইটের জবাব দেন শিক্ষামন্ত্রী। তাঁর স্পষ্ট বক্তব্য, ছাত্র সমাজের ভবিষ্যৎকে ঢাল করবেন না।

নিজের টুইটার হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী লেখেন, “ধন্যবাদ মহামান্য রাজ্যপাল মহোদয়। আমার মনে হয় পুরনো কাসুন্দি ঘাটছেন কেন? ইউজিসি তো নিজেই ৬ তারিখের বিবৃতি বাতিল করতে পারত। কোর্টের অপেক্ষা কেন? রাজ্যের সার্বিক কল্যাণে মন দিন। বাংলার ছাত্র সমাজের ভবিষ্যৎকে ঢাল করবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রীর আহবানে ইউজিসি সাড়া দিক।”

রাজ্যপাল টুইটারে লিখেছিলেন, ” ছাত্র-ছাত্রীদের স্বার্থই সর্বোচ্চ। আপনাদের উদ্বেগ সারাক্ষণ মাথায় আছে। ইউজিসি – র চেয়ারম্যান জানিয়েছেন সোমবার সুপ্রিম কোর্ট, ৩০ জুলাই দিল্লি হাইকোর্ট এবং ৩১ জুলাই বোম্বে হাইকোর্টে মামলা উঠবে। উপাচার্যদের ঢাল হিসাবে না দাঁড়িয়ে এদিকে দৃষ্টি দিন। উপাচার্যদের কাজকর্মের উপর নজর রাখা হচ্ছে।”

প্রসঙ্গত, ৬ জুলাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন নির্দেশিকা জারি করে জানিয়েছে ফাইনাল সেমিস্টার বা চূড়ান্ত বর্ষের পরীক্ষা বাধ্যতামূলক। এই পরীক্ষা ৩০ সেপ্টেম্বরের মধ্যে নেওয়ার কথাও বলেছে ইউজিসি। মহামারি পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এহেন নির্দেশিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই নির্দেশিকা পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন। কিন্তু তার কোনও উত্তর মেলেনি বলে রাজ্য সরকার সূত্রে খবর। ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন পড়ুয়াদের একাংশ।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...