Tuesday, March 31, 2026

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী কোন অত্যাধুনিক মেশিনের উদ্বোধন করছেন জেনে নিন

Date:

Share post:

আজ, সোমবার বিকেল ৪.৩০ মিনিটে কোভিড-১৯ টেস্টিং মেশিনের উদ্বোধন হবে। ভার্চুয়াল এই উদ্বোধনে একসঙ্গে পর্দায় হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলেঘাটায় নাইসেডের ভবনে বসেছে এই অত্যাধুনিক মেশিন। এর জন্য তৈরি হয়েছে আলাদাভাবে ল্যাবরেটরিও।

এক নজরে দেখে নেওয়া যাক কী এই কোবাস মেশিন…

১. কোবাস-৬৮০০ ও কোবাস-৮৮০০, এই দুই স্পেশিফিকেশনে রয়েছে মেশিন। দ্বিতীয়টি আপ গ্রেডেড মডেল। এই মেশিন বসানো হয়েছে বেলেঘাটায়। এই মেশিনেই আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স টেস্ট চালাচ্ছে।

২. প্রায় ১৫ ফুটের এই মেশিন। এর জন্য পৃথক ল্যাবরেটরির দরকার।

২. ভারতীয় মুদ্রায় এই মেশিনের দাম প্রায় ৬০ কোটি টাকা। পুরোটাই স্বয়ংক্রিয়।

৩. স্যাম্পেল নেওয়া হবে নাসোফেরিঞ্জিয়াল বা নাক থেকে বা অরোফেরিঞ্জিয়াল বা মুখ থেকে।

৪. এই মেশিন অপারেট করার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত ল্যাবরেটরি টেকনিশিয়ানদের প্রয়োজন।

৫. কোবাস-৬৮০০ মেশিন ২৪ ঘন্টায় প্রায় ১১৫২টি টেস্ট ও তার ফলাফল নিখুঁতভাবে দিতে পারে। আর ৮৮০০ মেশিনটি ২৪ ঘন্টায় ২৮৮০টির টেস্ট ও ফল জানাতে পারবে।

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...