Monday, April 6, 2026

ফের করোনা কেড়ে নিলো কনস্টেবলের প্রাণ

Date:

Share post:

করোনা-যুদ্ধে একেবারে সামনের সারিতে থেকে লড়াই চালিয়ে যাচ্ছিলেন কনস্টেবল দেবেন্দ্রনাথ তির্কি। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো তাঁর।

কনস্টেবল দেবেন্দ্রনাথ তির্কি চারু মার্কেট থানায় কর্মরত ছিলেন। কোভিডে আক্রান্ত হয়ে সম্প্রতি ভর্তি হন হাসপাতালে। আজ ভোরে প্রাণ হারালেন তিনি। রাজ্য সরকার সূত্রে জানানো হয়েছে, এই কনস্টেবলের পরিবারের হাতে রাজ্য সরকারের স্বাস্থ্য বিমা অনুযায়ী দশ লক্ষ টাকা তুলে দেওয়া হবে শীঘ্রই।

প্রসঙ্গত, দিন দুয়েক আগে কোভিডে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন কনস্টেবল কৃষ্ণকান্ত বর্মণ। একইভাবে ইন্সপেক্টর অভিজ্ঞান মুখার্জি কোভিডে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...