Monday, April 6, 2026

বন্ধ শ্রাবণীমেলা: মাথায় হাত শেওড়াফুলির ব্যবসায়ীদের

Date:

Share post:

প্রতি বছর শ্রাবণ মাস জুড়েই শেওড়াফুলি থেকে তারকেশ্বর- তিল ধারণের জায়গা থাকত না।ভিড় উপচে পড়ত তারকেশ্বর মন্দিরে। শেওড়াফুলি থেকে জল নিয়ে লক্ষ লক্ষ পুণ্যার্থী তারকেশ্বর রওনা দিতেন। শেওড়াফুলির গঙ্গার ঘাট হয়ে যাওয়ার ফলে এই এলাকায় ছোটো বড় বিভিন্ন ধরনের ব্যবসায়ী এই একটা মাসে ভালোই ব্যবসা করতেন।

কিন্তু এবছর সংক্রমণের গ্রাসে শ্রাবণীমেলা। ইতিমধ্যেই
সরকার থেকে বাতিল হয়েছে সেটা। ফলে দেখা নেই কোনও জলযাত্রীর। আর তার জেরেই মাথায় হাত ব্যবসায়ীদের।
একেই দীর্ঘদিন লকডাউন এবং তারপরে সরকারি বিধিনিষেধে বিক্রি বাটা প্রায় বন্ধ। এই পরিস্থিতিতে মেলা থাকলে অন্তত কিছুটা ঘুরে দাঁড়াতে পারতেন বলে মত দোকানদারদের। কিন্তু সেটাও না থাকায় আগামী দিনে কী করে সংসার চালাবেন তা নিয়ে চিন্তায় তাঁরা।

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...