Sunday, May 31, 2026

বাংলার ছেলের মাউথ অর্গানের সুরে মুগ্ধ বিগ বি

Date:

Share post:

এক বঙ্গললনার সঙ্গীত মুগ্ধ করেছিল সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে। এবার বাংলার আর এক ছেলের প্রতিভায় মুগ্ধ স্বয়ং বিগ বি। উলুবেড়িয়ার সতেরো বছরের শুভ্রনীল সরকার। ছোট থেকেই তাঁর ভালবাসা মাউথ অর্গান। এই বাদ্যযন্ত্রকে নিয়েই দিনরাত কাটিয়ে দিতে পারে সে। চাষী একাগ্রতা ফুটে ওঠে তার সুরে। সেই সুরই ছুঁয়ে গেল ভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে শুয়ে থাকা শাহেনশাহকে। বছর খানেক আগে ইউটিউবে পোস্ট করা একটি ক্লাসিক্যাল রাগ এতদিন পরে শোনে বিগ বি। তাঁর মন ছুঁয়ে যায়। শুভ্রনীলের কাছে এ যেন স্বপ্ন সত্যি হওয়া।

উলুবেড়িয়ার এই ছেলের বাজানো রাগ বারবার শুনেছেন অমিতাভ বচ্চন। মুগ্ধ হয়েছেন শুধু নয়, শেয়ার করেছেন নিজের টুইটার হ্যান্ডেলে। লিখেছেন একই শব্দ তিনবার… “অদ্ভূত, অদ্ভূত, অদ্ভূত…”
এই থেকেই বোঝা যাচ্ছে যে কতটা মুগ্ধ, আপ্লুত তিনি। প্রশংসা আগেও পেয়েছে শুভ্রনীল, কিন্তু এই প্রশংসা ছাপিয়ে গেল সবকিছুকে।

Related articles

বিক্রমই ‘তারকাটা’ প্রযোজক, রবিবাসরীয় ভিডিও পোস্টে জানালেন অভিনেতা নিজেই 

দুদিন আগে বিবৃতি প্রকাশ করে জানিয়েছিলেন জি ফাইভের 'তারকাটা' (Taarkata) সিরিজের প্রযোজনা থেকে নিজের নাম সরিয়ে নিচ্ছেন অভিনেতা...

এশিয়াডে পদকের স্বপ্ন শেষ, যোগী রাজ্যে খুন প্রতিভাবান প্যারা অ্যাথলিট

যোগী রাজ্যে খুন জাতীয় স্তরের প্যারা অ্যাথলিট চিরাগ ত্যাগী (Chirag Tyagi)। কয়েক দিন আগেই এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন...

অভিষেকের হামলাকারীরা লাভলি ঘনিষ্ঠ! অভিযোগ উঠতেই পাল্টা জবাব প্রাক্তন বিধায়িকার

দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরে (Sonarpur, South 24 Parganas) মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত তৃণমূল...

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি।...