Friday, June 26, 2026

মার্কিন মুলুকে মোহনবাগান দিবস! ইতিহাসের টাইমস স্কোয়ারে ভেসে উঠল ঐতিহ্যের সবুজ-মেরুন

Date:

Share post:

ঘড়ির কাঁটায় রাত বারোটা। গর্বের ২৯ জুলাইয়ে ভারতীয় সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিউ ইয়র্কের বিখ্যাত বিখ্যাত টাইম স্কোয়্যারের ন্যাশডাক বিলবোর্ডে ভেসে উঠল মোহনবাগানের ছবি। পালতোলা নৌকা আর সবুজ-মেরুন রঙ ভেসে উঠল বিলবোর্ডের ডিজিটাল স্ক্রিনে। সুদূর মার্কিন মুলুকে ভারতের শতাব্দী প্রাচীন ক্লাবের গৌরবগাথাকে সম্মান জানানো হল অভিনব ভাবে। বাগানের কাছে সত্যিই গর্বের আজকের দিনটি।

লকডাউনের কারণে এবারের মোহনবাগান দিবস পুরোপুরি ভার্চুয়াল। অন্য বারের মতো শতাব্দী প্রাচীন ক্লাবে আনাগোনা থাকবে না লক্ষ লক্ষ সদস্য, সমর্থকদের। মোহনবাগান কর্তারা তবু চেষ্টার ত্রুটি রাখেননি। দিনভর ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। তবুও কোথাও একটা আক্ষেপ, আফসোস কাজ করছিল সমর্থকদের মনে। ঐতিহাসিক দিনটায় ক্লাবে যাওয়া হল না যে! মার্কিন মুলুকের টাইমস।স্কোয়ারে মোহনবাগান দিবসের সেলিব্রেশনের খবরে সবটাই এখন প্লাস। ঐতিহ্যের সবুজ-মেরুন মিলে গেল ইতিহাসের টাইমস স্কোয়ারে।

২৯ জুলাই মানেই মোহনবাগান ভক্তদের গর্বের সেই দিন। আবেগের সেই দিন। ব্রিটিশ ইস্ট ইয়র্কশায়ার ক্লাবকে হারিয়ে আইএফএ শিল্ড ঘরে তোলা। এ শুধু কোনও ট্রফি জয়ের আনন্দ নয়। এ যেন পরাধীন ভারতবর্ষের শাসক ব্রিটিশদের হারানো। স্বাধীনতা সংগ্রামের চেয়ে কোনও অংশে কম নয় এই আবেগ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...