Saturday, June 27, 2026

বলেন কী গেহলোটের রাজ্যের বিজেপি নেত্রী? এরপরও তাঁর বিরুদ্ধে মামলা হবে না!

Date:

Share post:

গোমূত্র, ভাবিজি পাঁপড়, হনুমান চালিশার পর করোনা সংক্রমণ রুখতে নয়া এক ‘উপায়’ বাতলে দিলেন আরও এক বিজেপি নেত্রী। রাজস্থানের দৌসা জেলার বিজেপি সাংসদ জসকৌর মিনা। তিনি দাবি করেছেন, অযোধ্যায় রামমন্দির যত দ্রুত তৈরি হয়ে যাবে, তত দ্রুত করোনাভাইরাস চলে যাবে দেশ থেকে। রামমন্দিরের নির্মাণের সঙ্গে সঙ্গে দেশ থেকে দূর হবে করোনা।

বিজেপি বিধায়কের এহেন মন্তব্য শুনে তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। বিরোধীদের একটা বড় দল সমালোচনায় মুখর হয়েছেন। যেখানে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বমুখী হার গোটা দেশকে সঙ্গীন পরিস্থিতির মুখে দাঁড় করিয়েছে, তখন তা নিয়ে এইসব ভিত্তিহীন কথা জরুরি নয় বলেই মনে করছেন অনেকে। তবে এই প্রথম নয়। ঠিক এই আদলেই প্রায় একই কথা দিন কয়েক আগেই বলেছেন মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক রামেশ্বর শর্মাও।

তিনি দাবি করেছিলেন, শ্রীরাম যেমন দুষ্টের দমন করেন। ঠিক সেরকমই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের শুভ সূচনার সঙ্গে সঙ্গে করোনা ভাইরাস চলে যাবে। এবার জসকৌর মিনা সেই সুরেই বললেন, “আমি আধ্যাত্মিকতায় বিশ্বাস করি। তাই আমি মনে করি, একমাত্র অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হলে, তবেই সঙ্গেসঙ্গে করোনাভাইরাস চলে যাবে।”

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...