Friday, June 26, 2026

ED জেরার মুখে আজ রাজস্থানের মুখ্যমন্ত্রীর ভাই অগ্রসেন

Date:

Share post:

সার কেলেঙ্কারি মামলায় আজ, বুধবার ED জেরা করতে চলেছে রাজস্থানের মুখ্যমন্ত্রীর অশোক গেহলটের ভাই অগ্রসেন গেহলটকে। দিনকয়েক আগে ED অগ্রসেনের সঙ্গে সম্পর্ক আছে এমন ১৩ ঠিকানায় হানা দিয়েছিলো। এ বার মুখোমুখি জেরা করবে তাঁকে। কংগ্রেসের অভিযোগ, গেহলটের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই বিজেপির এই কৌশল।ওদিকে, জানা গিয়েছে, রাজস্থান মুখ্যমন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে ইতিমধ্যে বহু কোটি টাকার কাস্টমস-পেনাল্টির মামলা ঝুলছে।

জানা গিয়েছে, সার রফতানি কেলেঙ্কারির সঙ্গে জড়িত অর্থ পাচার মামলার তদন্তেই এই জেরাপর্ব৷ ২০০৭ সাল থেকে ২০০৯ সালের মধ্যে এই সার কেলেঙ্কারির অভিযোগ ওঠে। এই মামলার প্রেক্ষিতে ২২ জুলাই একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিলেন ED আধিকারিকেরা। অগ্রসেনের সম্পত্তির খোঁজেই ছিল এই তল্লাশি। রাজস্থান, পশ্চিমবঙ্গ, গুজরাত ও দিল্লির ১৩টি জায়গায় ওই দিন তল্লাশি হয়েছিল। দিন কয়েক আগে অশোক গেহলটের ভাই অগ্রসেন গেহলটের বাড়ি আচমকা হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বেআইনি ভাবে রাসায়নিক সার বিদেশে রফতানি করার অভিযোগেই রাজস্থানের মুখ্যমন্ত্রীর ভাইয়ের বাড়িতে তল্লাশি চলে৷ অভিযোগ, কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে ভর্তুকিতে প্রাপ্ত রাসায়নিক সার বিদেশে রফতানি করতেন অগ্রসেন গেহলট, যা পুরোপুরি আইনবিরুদ্ধ ছিল। তবে এই ঘটনাটি বিজেপি সরকারের নজরে আসে ২০১৭ সালে৷ ED-কে এই দুর্নীতি মামলার তদন্তের দায়ভার দেওয়া হয়৷ শুধু ED নয়, ময়দানে CBI-ও অন্য একাধিক তদন্তে নেমে পড়েছে৷ অশোক গেহলটের সহায়ককে CBI জেরাও করেছে৷

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...