Wednesday, June 24, 2026

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা কমাতে ব্যাঙ্ক-কর্তাদের সঙ্গে বুধে বৈঠক মোদির

Date:

Share post:

টেলিকম, উড়ান, বিমা, পেট্রোলিয়াম-সহ একাধিক ক্ষেত্রে বেসরকারিকরণের পর এবার কেন্দ্রের নজর ব্যাঙ্কের দিকে। দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা ১২ থেকে নামিয়ে ৫-এ আনার লক্ষ্যে আজ, বুধবার ব্যাঙ্ক-কর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই বৈঠকে নন-ব্যাঙ্ক ফিনান্সিয়াল কোম্পানি বা NBFC কর্তাদেরও ডাকা হয়েছে৷ এই বৈঠক হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। একাধিক সংবাদসংস্থার খবর,

দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা বারো থেকে পাঁচে নামানোর চিন্তাভাবনা ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে কেন্দ্র। এই পরিস্থিতিতেই আজকের এই বৈঠক৷ ব্যাঙ্ক কর্তারা ছাড়াও বৈঠকে থাকবেন অর্থ দফতরের শীর্ষ আমলারাও। অর্থ মন্ত্রক সূত্রে খবর, এই বৈঠকে ব্যাঙ্কিং সেক্টরে ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের কথা তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী।

ব্যাঙ্কিং শিল্পে আগেই সামগ্রিক বদলের ইঙ্গিত দিয়েছিল মোদি সরকার। বেরসরকারিকরণের এই সিদ্ধান্ত সরকারের ওই নীতিরই অঙ্গ বলে দাবি একাংশের।

জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের বেশিরভাগ অংশীদারিত্ব বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

Related articles

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বৈভবের জন্য ভিন্ন সাজঘর! ভাইয়ের ব্যাটে তাণ্ডব: ক্রিকেটে নতুন সূর্যবংশী অধ্যায়

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় টি২০ দলের দরজায়...