Friday, May 15, 2026

লকডাউনে “ভার্চুয়াল” মোহনবাগান দিবসেও রঙিন ঐতিহাসিক ২৯ জুলাই

Date:

Share post:

করোনা আবহ ও লকডাউনের মধ্যেই আজ পালিত হবে ইংরেজদের হারিয়ে শিল্ড জয়ের ঐতিহাসিক ২৯ জুলাই। তবে মহামারি সঙ্কটে এবার মোহনবাগান দিবস ভার্চুয়াল। এই বিশেষ দিনে সরকারি নির্দেশিকা মেনে গঙ্গাপাড়ের ক্লাব তাঁবুতে সদস্য-সমর্থকদের না আসার আবেদন করা হয়েছে ক্লাব কর্তৃপক্ষের তরফে।

কিন্তু ২৯ জুলাই বলে কথা। শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাবের ইতিহাসে এই দিনটি স্বর্ণাক্ষরে লেখা আছে। লেখা আছে শিবদাস ভাদুড়ি-অভিলাষ ঘোষ-সহ বীর “অমর একাদশ”র নামও। তাই অমর একাদশ ও তাঁদের স্মৃতিকে বাদ রেখে ২৯ জুলাইয়ের কোনও অনুষ্ঠানের কোনও স্বার্থকতা নেই। তাই ঐতিহাসিক ট্রফি জয়ের পর যে বেঞ্চে অমর একাদশ বসেছিল, ক্লাব প্রাঙ্গনে সেই বেঞ্চ ফুল দিয়ে সাজানো হয়েছে। এছাড়াও অনলাইনে দিনভর থাকছে নানা স্বাদের অনুষ্ঠান।

আজ, ২৯ জুলাই ভার্চুয়াল মোহনবাগান দিবসে সকাল থেকে যে অনুষ্ঠানগুলি থাকছে দেখে নিন এক নজরে…

সকাল ৯টা- মোহনবাগান দিবসের সূচনা। ভিডিয়ো বার্তায় অনুষ্ঠানের সূচনা করবেন ক্লাব সভাপতি স্বপন সাধন বসু।

সকাল ৯:৩০ থেকে ১০:০০ – মোহনবাগান দিবস উদ্বোধনী অনুষ্ঠান

সকাল ১০টা- মোহনবাগান দিবস নিয়ে বিশেষ ভিডিয়ো।

সকাল ১১:৩০ থেকে দুপুর ১:০০- মোহনবাগানের পুরনো ম্যাচের ফুটেজ দেখানো হবে।

দুপুর ১:৩০ থেকে বিকেল ৪:৩০- মোহনবাগান দিবসে সম্মানপ্রাপকদের বিশেষ ভিডিয়ো দেখানো হবে।

বিকেল ৫:০০ থেকে বিকেল ৫:৩০- ‘আগামীর স্বপ্ন’
টক-শোতে অংশ নেবেন সৃঞ্জয় বসু, দেবাশিস দত্ত।

বিকেল ৫:৪৫ থেকে সন্ধে ৬:১৫- ‘ঘরের ছেলে’ টক-শোতে অংশ নেবেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, সত্যজিত চট্টোপাধ্যায়, এবং শিল্টন পাল।

সন্ধে ৬:৩০ থেকে সন্ধে ৭:৩০- ‘মাঝমাঠ থেকে ফরোয়ার্ড’ টক-শোতে অংশ নেবেন হোসে রামিরেজ ব্যারোটে, বাইচুং ভুটিয়া, সোনি নর্দি এবং জোসেবা বেইতিয়া।

সন্ধে ৭:৪৫ থেকে রাত ৮:৩০- ‘ঘরে ফেরার গান’ টক-শোতে অংশ নেবেন প্রীতম কোটাল, প্রবীর দাস, প্রণয় হালদার, সুভাশিস বোস।

রাত ৮:৪৫ থেকে রাত ১০:১৫- পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও নাট্যকার দেবশঙ্কর হালদারের সঞ্চালনায় মিউজিক্যাল কনসার্ট ‘হৃদ মাঝারে মোহনবাগান’ অনুষ্ঠানে অংশ নেবেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র এবং অনুপম রায়ের মতো খ্যাতনামা সঙ্গীতশিল্পীরা।

গোটা অনুষ্ঠানটি লাইভ দেখা যাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। মোহনবাগান ক্লাবের অফিসিয়াল ফেসবুক এবং টুইটারে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...