Monday, April 6, 2026

ভিমা-কোরেগাঁও মামলা: মাওবাদী যোগে গ্রেফতার দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

Date:

Share post:

ভিমা-কোরেগাঁও মামলায় ফের গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনআইএ। মাওবাদী যোগে গ্রেফতার করা হয়েছে দিল্লি ইংরেজি বিভাগের অধ্যাপক হ্যানি বাবু মুসালিয়ারভিত্তিল তারাইলকে। মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়।

ওই অধ্যাপক গৌতম বুদ্ধ নগরের বাসিন্দা। এদিন রাতে বাড়ি থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। এনআইএ জানিয়েছে, ওই অধ্যাপক মাওবাদীদের মতাদর্শ প্রচার করতেন। মাওবাদীদের শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। ভিমা-কোরেগাঁওয়ে অন্যতম ষড়যন্ত্রী ছিলেন তিনি।

প্রসঙ্গত, ২০১৮ সালের জানুয়ারি মাসে ভিমা-কোরেগাঁও এলাকায় এক দলিত সমাবেশকে কেন্দ্র করে গোলমাল শুরু হয়। দক্ষিণপন্থী গোষ্ঠী এবং দলিতদের সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে মহারাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল। এরপরই ন’জন মানবাধিকার কর্মীকে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশ। ২০১৮ সালের আগস্ট মাসে এই ঘটনায় পুণের পুলিশ প্রথম গ্রেফতার করে কবি তথা সমাজকর্মী ভারভারা রাওকে। প্রমাণের অভাবে।তাঁকে ছেড়ে দেওয়া হয়। ওই বছর নভেম্বর মাসে ফের গ্রেফতার করা হয় ভারভারা রাওকে। এই ঘটনায় একাধিক বুদ্ধিজীবী আইনজীবী অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে।

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...