Monday, April 6, 2026

লকডাউন ভাঙলে ওঠবোসের পাশাপাশি রাস্তায় ডন দেওয়াচ্ছে পুলিশ

Date:

Share post:

সংক্রমণের চেন ভাঙতে সপ্তাহে দু’দিন করে কড়া লকডাউনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই নির্দেশ উপেক্ষা করে বিনা কারণে রাস্তায় বেরোলে শাস্তি মিলছে হাতেনাতে। কোথাও লাঠিরবাড়ি, কোথাও সাইকেলের চাকার হাওয়া খুলে নেও,য়া আবার কোথাও কান ধরে উঠবস করতে হচ্ছে আইন ভঙ্গকারীদের। তবে, এবার অভিনব কায়দায় শাস্তি দিল হুগলি জেলা পুলিশ। বুধবার এ সপ্তাহের সম্পূর্ণ লকডাউন। কিন্তু তা সত্ত্বেও বিনা কারণে যাঁরা রাস্তায় বেরিয়েছেন, মাস্ক পরেননি তাঁদের রীতিমতো রাস্তায় ডন বৈঠক করিয়েছেন পুলিশকর্মীরা।

লকডাউনে সকাল থেকেই হুগলি জেলায় কড়া পুলিশ-প্রশাসন। আইনঅমান্য করা ও মাস্ক না পারায় জেলার বিভিন্ন জায়গায় দেখা গেল কোথাও কান ধরে ওঠবোস আবার কোথাও রাস্তায় ডন-বৈঠক দেওয়াচ্ছে পুলিশ। তবে অন্যান্য দিনের তুলনায় দিন আইনভঙ্গকারীর সংখ্যাটা ছিল বেশ কম।

Related articles

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...