Friday, March 27, 2026

পুলিশের স্টিকার লাগানো গাড়িকেও জিজ্ঞাসাবাদ, কড়া নজরদারিতে শহরে ফের এক সফল লকডাউন

Date:

Share post:

বুধবার ছিল চলতি সপ্তাহের একমাত্র এবং চলতি মাসের শেষ লকডাউন। করোনা মোকাবিলায় রোটেশন পদ্ধতিতে সাপ্তাহিক যে লকডাউন শুরু হয়েছে এদিন তা মোটের উপর সফল। সার্বিক লকডাউনের তৃতীয় দিনেও কার্যত গৃহবন্দি শহরবাসী।

পূর্ণাঙ্গ লকডাউন সফল করতে সকাল থেকেই কলকাতা শহর জুড়ে ছিল কড়া পুলিশি নজরদারি। বেহালা থেকে বাইপাস কিংবা শ্যামবাজার থেকে শিয়ালদহ, জরুরি পরিষেবা বা কাজ ছাড়া বাইরে বেরোলে ছাড় নেই। দিনভর চলেছে ব্যাপক ধরপাকড়। শহরজুড়ে সর্বত্রই ছিল নাকা চেকিং। পুলিশি টহলদারিতে। আকাশে উড়ছে ড্রোন। ডিসি পদ মর্যাদার আধিকারিকরা পর্যন্ত রাস্তায় নেমে নজরদারি চালিয়েছেন।

বড়বাজার, পোস্তা, শ্যামবাজার, ধর্মতলা, পার্ক স্ট্রিট, এক্সাইড, মল্লিক বাজার, ভবানীপুর, রাসবিহারী, যদুবাবু বাজার, গড়িয়াহাট, টালিগঞ্জ, রুবি, পার্ক সার্কাস, খিদিরপুর, গড়িয়া-সহ সমস্ত এলাকার এ দিন রাস্তাঘাট ছিল শুনশান। প্রশাসন এতটাই কড়া ছিল যে, পার্ক সার্কাসে লকডাউনের সময় পুলিশের স্টিকার লাগানো বেশ কয়েকটি গাড়িও জিজ্ঞাসাবাদের মুখে পড়ে।

অন্যদিকে, আগের দু’দিনের মতো না হলেও বুধবারও লকডাউনের বিধি অমান্য করার জন্য কয়েকশো মানুষকে আটক করা হয়েছে। মাস্ক না পরার জন্যও অনেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। রাস্তায় থুতু ফেলার জন্যও গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে।

Related articles

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...

আজ বিনপুরে বিরবাহার সমর্থনে জনসভা অভিষেকের, প্রচার কর্মসূচি কোলাঘাট- কুলপিতেও

বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিনপুরে (Binpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...