Sunday, March 15, 2026

প্রাণের সন্ধানে পারসিভের‍্যান্সের মঙ্গল যাত্রায় সামিল বাঙালি

Date:

Share post:

লাল গ্রহ নিয়ে আগ্রহ নেই এমন মানুষ এই বিশ্বে খুব কমই আছে। মঙ্গল গ্রহের বিভিন্ন বিষয় নিয়ে কৌতুহলী সারা বিশ্ব। এবার রোভার পারসিভের‍্যান্স পাড়ি দেবে মঙ্গল গ্রহে।বৃহস্পতিবার আর্টেমিস প্রোগ্রামের প্রথম ধাপ সম্পন্ন হবে। এই কাজে এবার সামিল হয়েছেন এক বাঙালি।

এই মিশনে মোট ৩টি ল্যান্ডিং সাইট চিহ্নিত করা হয়েছে। জেজেরো ক্রেটার, এন ই সারটিস এবং কলম্বিয়া হিলস। রোভার মিশনে উন্নত অ্যানালাইজারের মাধ্যমে নানা তথ্য বিশ্লেষণ করা হবে। ২০২২ সালের মধ্যে জানা যাবে কোন কোন জিনিস পাওয়া গেল। এই মিশনে নাম রয়েছে শ্রীরামপুরের শৌনক দাসের।

গুগোল গাইড হিসেবে পরিচিত শ্রীরামপুরের বাসিন্দা শৌনক দাস। গত বছর নাসা তাদের সাইটে ঘোষণা করে মঙ্গল গ্রহে তারা নাম পাঠাবে। যারা যারা তাদের নাম পাঠাতে ইচ্ছুক তারা যেন আবেদন করে। সেই ঘোষণায় আবেদন করে শৌনক। বিশ্বজুড়ে বহু মানুষ নাম পাঠিয়েছিল। যার মধ্যে মোট ১০৯৩২২৯৫ জনের নাম বাছাই করা হয়েছে। একটা মাইক্রো চিপে করে রকেটের মাধ্যমে মঙ্গল গ্রহে পাঠানো হবে।

ইতিমধ্যে শৌনক দাসকে বোর্ডিং পাস পাঠিয়েছেন নাসা। স্ট্যাটাসে লেখা আছে ‘নাও বোর্ডিং’। এ খবর পেয়ে উচ্ছ্বসিত শৌনক। তিনি বলেন, “ভাবতেও পারিনি এটা সত্যি হবে। আমার নাম যাবে মঙ্গলে। বাঙালি হিসেবে সত্যিই গর্ব হচ্ছে।”

ইউ এস এ’র ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল এয়ার ফোর্স স্টেশন থেকে এই রকেট লাল গ্রহে পাড়ি দেবে। বৃহস্পতিবার ভারতীয় সময় বিকেল পাঁচটায় মঙ্গল যান রওনা দেবে। লাল গ্রহ থেকে পাথর মাটি সংগ্রহ করে পৃথিবীতে পাঠাবে। পাশাপাশি প্রাণের সন্ধান এর খোঁজ করবে এই যান। ২০২১ সালের ১৮ ফ্রেব্রুয়ারি মঙ্গল গ্রহে গিয়ে পৌঁছবে মঙ্গল যান।

spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...