Monday, April 6, 2026

সহযোদ্ধা-বন্ধুর নামে সরকারি বাংলোর নাম ‘দেবদত্তা’

Date:

Share post:

ভাইরাসের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারিয়েছেন সহকর্মী, বন্ধু চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায়। তাঁর লড়াইকে সম্মান জানিয়ে প্রয়াত ডেপুটি ম্যাজিস্ট্রেটের নামে বাংলোর নামকরণ করলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ১ নম্বরের বিডিও সৈয়দ মাসিদুর রহমান।
কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম থেকেই শামিল ছিলেন ২০১১ ব্যাচের ডব্লিউবিসিএস অফিসার দেবদত্তা রায়। ভিন রাজ্য থেকে ডানকুনি স্টেশনে ফেরা পরিযায়ী শ্রমিকদের দেখভালের দায়িত্বে ছিলেন তিনি। সেই দায়িত্ব পালন করতে গিয়েই সংক্রমিত হয়ে পড়েন। এরপর চিকিৎসা চললেও শেষরক্ষা হয়নি, মৃত্যু হয় তাঁর। দীর্ঘদিনের বন্ধু ও সহযোদ্ধার লড়াইকে কুর্নিশ জানাতে দেবদত্তা রায়ের নামে বাংলোর নামকরণের সিদ্ধান্ত নেন মাসিদুর রহমান। তিনি জানান, করোনার বিরুদ্ধে লড়াইয়ের প্রথম সারির যোদ্ধা ছিলেন দেবদত্তা। এই লড়াইয়ে তিনি ছিলেন অনুপ্রেরণা।
কিন্তু এতো সরকারি বাংলো। মাসিদুর অন্যত্র বদলি হয়ে গেলে কী হবে? বিডিওর কথায়, এখানে নতুন যিনি আসবেন, তিনি বাংলোর নামকরণ নিয়ে কৌতুহল প্রকাশ করলে দেবদত্তার কথা আসবে, তাঁর লড়াই আসবে। এভাবেই সকলের মধ্যে থাকবেন দেবদত্তা।

Related articles

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...