Wednesday, June 24, 2026

রাখি বন্ধনে বিশেষ উপহার: বিনা মূল্যে বাসে সফর করতে পারবেন মেয়েরা! সরকারের ঘোষণা…

Date:

Share post:

বাসে চড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেতে পারেন মেয়েরা। দিতে হবে না কোনও ভাড়া ।রাখি বন্ধনে রাজ্যে বোনেদের জন্য বিশেষ উপহার। বিনামূল্যে সরকারি বাসে সফর করতে পারবেন তাঁরা। তবে এই উপহার দিচ্ছে রাজস্থান সরকার।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এই ঘোষণা করেছেন। তিনি বলেছেন, রাজস্থান রাজ্য পরিবহণ নিগমের যে সব সাধারণ ও এক্সপ্রেস বাস রাজ্যের মধ্যে চলে, সেগুলিতে রাখির দিন মেয়েদের থেকে কোনও ভাড়া নেওয়া হবে না। জয়পুর সিটি ট্রান্সপোর্ট সার্ভিসেস লিমিটেডের বাসের ক্ষেত্রেও সেদিন মেয়েরা এই সুবিধে পাবেন।

সরকারের এই ঘোষণাকে রীতিমতন সাধুবাদ জানিয়েছেন রাজ্যের মেয়েরা। এই উপহার পেয়ে খুবই খুশি তাঁরা। তবে একটি বিষয়, সরকারি বাসের ক্ষেত্রে কোনও ভাড়া না দিতে হলেও শীততাপনিয়ন্ত্রিত, ভলভো ও অল ইন্ডিয়া পারমিট থাকা বাসগুলির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। সে ক্ষেত্রে নির্দিষ্ট ভাড়া দিতে হবে।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...