Friday, June 26, 2026

রাজ্যের সমালোচনায় সত্যজিতের ‘হীরক রাজার দেশে’-র প্রসঙ্গ টেনে মন্তব্য রাজ্যপালের

Date:

Share post:

রাজ্যপাল জগদীপ ধনকড় চালু করেছেন নিজের ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে তাঁর একবছর পূর্তিতে এই নয়া উদ্যোগ নিয়েছেন তিনি । যদিও রাজ্যপালের এই ইউটিউব চ্যানেলের শুরুতেই রাজ্যের প্রতি তিনি ফের খোঁচা দিয়েছেন।
একবছরে তাঁর এরাজ্যে কী কী উপলদ্ধি হয়েছে , বা কেমন অভিজ্ঞতা হয়েছে সেসম্পর্কে বলতে গিয়ে বকলমে রাজ্যেকে সমালোচনায় বিঁধেছেন রাজ্যপাল।
সেখানেও রাজ্য সরকারের বিরুদ্ধে প্রশাসনকে অন্যায়ভাবে কাজে লাগানোর অভিযোগ তুলেছেন। এমনকি এই প্রসঙ্গে তিনি টেনে এনেছেন সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা ‘হীরক রাজার দেশে’-র প্রসঙ্গ। রাজ্যের কোনও সদর্থক দিক তিনি খুঁজে পাননি। সেখানে শোনা গিয়েছে তার গলায় বিরোধীদের সুর। তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে যে রাজ্যের উন্নয়ন, মহামারি মোকাবিলায় নিরন্তর লড়াই করে সুস্থতার হার বাড়াতে রাজ্যের ভূমিকা, কোনও কিছুই কী তার দৃষ্টিগোচর হয়নি? আসলে একতরফা রাজ্যের সমালোচনা করাটাই তিনি অভ্যাসে পরিণত করে ফেলেছেন । না হলে নিজের ইউটিউব চ্যানেলে তিনি এভাবে রাজ্যকে খোঁচা দিতেন না। তিনি বলেছেন, রাজ্যের এমন পরিস্থিতিকে ‘হীরক রাজার দেশে’ কি বলা যায়? এরপর ধনকড় বলেন, ‘আমি নিশ্চিত সত্যজিৎ রায় এটা কখনওই পছন্দ করতেন না যে, তিনি যা সিনেমাতে দেখিয়েছেন তা বাস্তবে পশ্চিমবঙ্গে ঘটুক। ‘ বর্তমানে রাজ্যে গণতন্ত্রের অভাব রয়েছে বলেও অভিযোগ করেছেন রাজ্যপাল।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...