Wednesday, April 8, 2026

‘নো স্টপিং’, ‘নো স্ট্যান্ডিং’, ‘নো ফটোগ্রাফি’, নিষেধাজ্ঞা জারি দ্বিতীয় হুগলি সেতুতে

Date:

Share post:

বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতুতে দাঁড়িয়ে গোধূলি লগ্নের দৃশ্য দেখা তা এক অদ্ভুত অনুভূতি। সেই ছবি তোলার লোভ সামলাতে পারেন না প্রায় অনেক মানুষই। তবে আর সেখানে দাঁড়িয়ে ছবি তোলা যাবে না। জারি হলো কড়া নিষেধাজ্ঞা। ভিভিআইপিদের নিরাপত্তার কারণেই ‘ইমোশন অব দ্য ল্যান্ড’-এ ঝুলছে নিষেধাজ্ঞার নোটিশ। লাল প্ল্যাকার্ডে সাদা অক্ষরে সাফ নির্দেশ, ‘এখানে কোনও ফটোগ্রাফি নয়’। কোথাও আবার ‘নো স্টপিং’, ‘নো স্ট্যান্ডিং’-এর বোর্ড।

হুগলি রিভার ব্রিজ কমিশনের তরফ থেকে কস্তুরী সেনগুপ্ত জানিয়েছেন, ‘নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনও বোর্ডই আমাদের নয়।’ সূত্রের খবর, ভিভিআইপিদের নিরাপত্তার কারণেই এমন বোর্ড ঝুলিয়েছে পুলিশ প্রশাসন। হুগলি ব্রিজের পরই নবান্ন। রাজ্যের মন্ত্রী-আমলারা প্রতিনিয়ত যাতায়াত করেন এই সেতুর উপর দিয়ে। কেন্দ্রীয় মন্ত্রীরাও নবান্নে আসেন এই একই রুটে। তাঁদের নিরাপত্তা জন্যই ছবি তোলায় জারি নিষেধাজ্ঞা।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...